শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
কর্পোরেট

চরাঞ্চলে আর্থিক সাক্ষরতা কর্মসূচি পরিচালনা করছে আইএফআইসি ব্যাংক

কর্পোরেট ডেস্ক: চরাঞ্চলের সাধারণ মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে একযোগে কাজ করছে আইএফআইসি ব্যাংক পিএলসি এবং সুইস কন্টাক্ট বাংলাদেশ। এ উৎকর্ষমূলক কার্যক্রমের অংশ হিসেবে গত রবিবার (৯ জুন) সুইস কনট্যাক্টের আওতাভুক্ত মেকিং মার্কেটস ওয়ার্ক (এমফোরসি) প্রকল্পের সঙ্গে যৌথ ভাবে রংপুরের গংগাচড়া উপজেলায় আর্থিক সাক্ষরতা কর্মসূচি পালন করেছে আইএফআইসি ব্যাংক।

আইএফআইসি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও এমফোরসি প্রকল্পের সরকারি লিয়াজো বিষয়ক উপদেষ্টা জনাব সুধাংশু শেখর বিশ^াস-এর সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের রংপুর অফিসের এর নির্বাহী পরিচালক ( চলতি দায়িত্ব) জনাব মধুসূদন বণিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা। এ সময় আরো উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ রফিকুল ইসলাম, মেকিং মার্কেটস ওয়ার্ক (এমফোরসি) প্রকল্প পরিচালক জনাব আব্দুল আওয়াল-সহ প্রতিষ্ঠান সমূহের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এ সময় আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে কর্মসূচিতে অংশগ্রহণকারী চরাঞ্চলের কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের বিভিন্ন ব্যাংকিং পণ্য ও সেবা বিষয়ক সম্যক ধারনা দেওয়া হয়।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ