মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
কর্পোরেট

কৃষি যন্ত্রপাতি নিয়ে এসিআই মটরস এর ইন্দো-বাংলাদেশ এগ্রি-মেকানাইজেশন সামিট

নিজস্ব প্রতিবেদক : এসিআই মটরস্ ২০০৭ সালে যাত্রা শুরু করে এবং সফলভাবে বাংলাদেশে আধুনিক কৃষিভিত্তিক যন্ত্রের সমাধান দিয়ে আসছে। জমির চাষাবাদ, ফসল বপন এবং ফসল কাটা, মাড়াই, ঝাড়াই এবং বস্তাবন্দির সকল সমাধান দিয়ে আসছে এসিআই মটরস্। দেশের মোট ফসলি জমির এক তৃতীয়াংশ চাষাবাদ হচ্ছে সোনালিকা ট্র্যাক্টর এবং এসিআই এর পাওয়ার টিলার দিয়ে।

ধানের চারা বপন এবং কাটা, মাড়াই, ঝাড়াই এর আধুনিক যন্ত্র জাপানী প্রযুক্তির ইয়ানমার ট্রান্সপ্লাান্টার এবং ইয়ানমার কম্বাইন হারভেস্টার বাংলাদেশ বাজারে নিয়ে এসে দেশের কৃষিখাতে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে এসিআই মটরস।

খাদ্য উৎপাদন বাড়াতে এবং বাংলাদেশে কৃষি-যান্ত্রিকীকরণের লক্ষ্যে ট্রাক্টর এবং মেকানাইজেশন সংগঠন আয়োজিত “ইন্দো-বাংলাদেশ এগ্রি মেকানাইজেশন সামিট” যা ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আজ ২৭শে জানুয়ারী শুরু হয়েছে, যা ২৯শে জানুয়ারী পর্যন্ত চলবে।

মূলত কৃষি যান্ত্রিকরণের মাধ্যমে কিভাবে কম খরচে ও কম সময়ে অধিক ফসল উৎপাদন করা সম্ভব তা তুলে ধরা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় কৃষিবিদ ডা. মোঃ আব্দুর রাজ্জাক- কৃষিমন্ত্রী, কৃষি মন্ত্রণালয় , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচ ই প্রণয় কুমার ভার্মা- বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই-কমিশনার, ড. ফা হ আনসারী- ব্যবস্থাপনা পরিচালক, এসিআই মটরস্ লিঃ এবং কৃষি সেক্টরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও উক্ত সামিটে এসিআই মটরস্ এর নতুন কৃষিযন্ত্রপাতি ফার্টিলাইজার স্প্রেডার, নিউমেটিক সিড প্ল্যান্টার উইথ ফার্টিলাইজার, রোটারি রেক, পটেটো প্ল্যান্টার, পটেটো হারভেস্টার, স্কয়ার বেলার, এসিআই মেইজ চপার এবং এগ্রিকালচার ড্রোন প্রদর্শিত হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ