শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
কর্পোরেট

খুলনায় সোশ্যাল ইসলামী ব্যাংকের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: সোশ্যাল ইসলামী ব্যাংক- এর খুলনা অঞ্চলের ‘‘বিজনেস রিভিউ মিটিং’’ রবিবার ( ৭জুন ) শহরের সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবীবুর রহমান এবং খুলনা অঞ্চলের আঞ্চলিক প্রধান মোহাম্মদ মোসলে উদ্দিন ও এসএমই বিভাগের প্রধান শ্যাম সুন্দর রায়। খুলনার বিভিন্ন শাখার ব্যবস্থাপক, অপারেশন ম্যানেজার এবং উপশাখার ইনচার্জগণসহ অন্যান্য কর্মকর্তাগণ সভায় অংশগ্রহণ করেন। সভায় খুলনা অঞ্চলের সার্বিক ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা করা হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম বলেন, সোশ্যাল ইসলামী ব্যাংক দেশের সুষম ও টেকসই প্রবৃদ্ধি ও উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। আমদানি ও রপ্তানি বাণিজ্য, রেমিট্যান্স আহরণ, ডিপোজিটসহ ব্যাংকের বিভিন্ন সূচকে সোশ্যাল ইসলামী ব্যাংকের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। এই ধারা অব্যাহত রাখতে তিনি সকলকে নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহবান জানান।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ