শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
কর্পোরেট

জিপিএইচ ইস্পাতে নারীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: জিপিএইচ ইস্পাত লিমিটেডের চট্টগ্রামের সীতাকুন্ড কুমিরাস্থ প্ল্যান্টে কর্মরত নারী এবং পুরুষ কর্মকর্তাদের পরিবারের নারী সদস্যদের জন্য ৬ জুন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

জিপিএইচ ইস্পাতের সিওও টি মোহন বাবু এই কার্যক্রমের উদ্বোধন করে বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে জিপিএইচ মহিলাদের জন্য এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে।এতে মহিলাদের সেবা দেন এপোলো ইমপেরিয়াল হাসপাতালের গাইনী বিভাগের চিকিৎসক ডা. সাবিনা ইয়াসমিন এবং ইন্টারনাল মেডিসিন বিভাগের ডা. অনামিকা দত্ত।

জিপিএইচ ইস্পাতের চিফ পিপল অফিসার শারমিন সুলতান বলেন পরিবারের নারী সদস্যরা সুস্থ থাকলে, কর্মকর্তা কর্মচারীরা দুশ্চিন্তাহীন থাকবেন এবং দক্ষতার সাথে কাজ করবেন।

জিপিএইচ ইস্পাতের মিডিয়া এডভাইজার অভীক ওসমান বলেন, মানুষের সেবায় সবসময়ই জিপিএইচ কাজ করে চলেছে। অতীতে করোনাকালীন সময়ে জিপিএইচ ফ্রি অক্সিজেন সেবা ছাড়াও বর্তমানে স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য সেবায় হেলথ চেকআপ, বিশেষায়িত চিকিৎসা হেলথটক, চক্ষু শিবির, ডায়েবেটিস স্ক্রিনিং, শিশু স্বাস্থ্যসেবা ও খৎনা সম্পন্ন করেছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ