শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
কর্পোরেট

ইমামী বাংলাদেশের ‘ইমামী ঈদ উপহার উৎসব’ অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ইমামী বাংলাদেশ লিমিটেড-এর “ইমামী ঈদ উপহার উৎসব-২০২৪” শুক্রবার (৭ জুন) ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়।

সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন ইমামী বাংলাদেশ লিমিটেড -এর বিজনেস হেড জনাব অরূপ কুমার গাঙ্গুলি এবং সেলস হেড জনাব হাসান মাহমুদ। সম্মেলনে উপস্থিত ছিলেন কোম্পানির হেড অব মার্কেটিং সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

ইমামী বাংলাদেশ লিমিটেড শুরু থেকেই আন্তর্জাতিক মানের ব্র্যান্ড ও গুনগতমান সম্পন্ন পণ্য বাজারজাত করণের মাধ্যমে ভোক্তাদের সন্তুষ্টি নিশ্চিত করে আসছে। ইমামি বাংলাদেশের ব্র্যান্ডগুলির মধ্যে রয়েছে ৭ অয়েলস ইন ওয়ান – হেয়ার অয়েল, ৭ অয়েলস ইন অন – শ্যাম্পু, নভরত্ন হেয়ার অয়েল, ফেয়ার এন্ড হ্যান্ডসাম ক্রিম ও ফেসওয়াশ, ঝান্ডু বাম, হিমানী ফাস্ট রিলিফ ও বোরোপ্লাস লোশন। সম্প্রতি নতুন আরেকটি তেলের ব্র্যান্ড বাজারজাত করেছে – “ইমামী গোল্ড”।

ইমামী বাংলাদেশ লিমিটেড এর পণ্যগুলিকে সারাদেশে পৌঁছে দিতে যারা সহযোগিতা করছেন সেই বিক্রয় সহযোদ্ধাদের নিয়েই ‘ইমামী ঈদ উপহার উৎসব’ – ২০২৪ প্রোগ্রামের আয়োজন হয়ে গেল। অনুষ্ঠানে জনাব অরূপ কুমার গাঙ্গুলী পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিক্রয় নেটওয়ার্ক আরো সুদৃঢ় করার বিষয়ে গুরুত্ব দেন এবং বিশেষ ধন্যবাদ প্রদান করেন। জনাব হাসান মাহমুদ প্রতিনিধিদের জন্য বিশেষ উৎসাহমূলক বক্তব্য রাখেন।

জাঁকজমকপূর্ণ এই প্রোগ্রামের পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে তুলে দিতে উপস্থিত ছিলেন মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মীম। প্রথম পুরুস্কার – গাড়ী জিতেছেন মিঃ হাজী শহীদুল ইসলাম, মেসার্স জাকির ট্রেডার্স, চকবাজার থেকে। এছাড়া অন্যান্যদের মধ্যে পেয়েছেন মটর বাইক, ফ্রিজ ও আইফোন সহ বিভিন্ন আকর্ষণীয় পুরষ্কার।

সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৈশভোজের মাধ্যমে “ইমামী ঈদ উৎসব-২০২৪” অনুষ্ঠানটির সমাপ্তি হয়।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ