শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
কর্পোরেট

আইসিএসবি’র ১৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) এর ১৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) শুক্রবার (৭ জুন) রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন, ঢাকা এর গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হয়।

সূচনা বক্তব্যে আইসিএসবি-এর সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন এজিএম-এ উপস্থিত সকল সদস্যদের স্বাগত জানান। উক্ত সভায় সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদ উল্লাহ এফসিএস এবং তিনি ২০২৩ সালের কাউন্সিল রিপোর্ট সভায় উপস্থাপন করেন। আইসিএসবির প্রেসিডেন্ট তার বক্তব্যে ইনস্টিটিউটের ধারাবাহিক কার্যক্রম, অর্জন এবং সাফল্য তুলে ধরেন। এর মধ্যে আইসিএসবি ১০ম কর্পোরেট গভর্নেন্স এক্সিলেন্স জাতীয় পুরস্কার ২০২২, চার্টার্ড সেক্রেটারী পেশা সংশ্লিষ্ট বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার এবং কন্টিনিউয়িং প্রফেশনাল ডেভেলপমেন্ট (সিপিডি) প্রোগ্রাম এর আয়োজন, নতুন ওয়েবসাইট উন্মোচন, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি)-এর সূচনা, বিভিন্ন সংস্থার সাথে সমঝোতা-স্মারক স্বাক্ষর করা, আফতাব নগরে জমির মামলার রায় আইসিএসবি-এর অনুকূলে প্রাপ্তি, সংসদে আয়কর আইন ২০২৩ দ্বারা চার্টার্ড সেক্রেটারীজ পেশার স্বীকৃতি পাওয়া ইত্যাদি উল্লেখযোগ্য। তিনি সদস্যবৃন্দকে ইনস্টিটিউটের উন্নয়নের লক্ষ্যে তাদের মূল্যবান পরামর্শ ও সার্বিক সহযোগিতা প্রদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

সভায় উপস্থিত উল্লেখযোগ্য সংখ্যক সদস্যবৃন্দ বার্ষিক প্রতিবেদন এর উপর আলোচনায় অংশগ্রহণ করেন এবং বর্তমান কাউন্সিলের অধীনে ইনস্টিটিউটের অগ্রযাত্রার প্রশংসা করেন।

তারা আরও উল্লেখ করেন যে, প্রতিশ্রুত লক্ষ্যসমূহ অর্জনের জন্য এবং ইনস্টিটিউটকে একটি ‘সেন্টার অব এক্সিলেন্স’-এ পরিনত করার মাধ্যমে নতুন উচ্চতায় ও মানে নিয়ে যাওয়ার জন্য বর্তমান কাউন্সিল নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ইনস্টিটিউটের ট্রেজারার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এফসিএস ২০২৩ সালের ৩১শে ডিসেম্বর সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী সভায় পেশ করেন। পরে উপস্থিত সদস্যবৃন্দ ইনস্টিটিউটের কাউন্সিল রিপোর্ট এবং আর্থিক বিবরণী সভায় অনুমোদন করেন। ‘মেসার্স এ. কাসেম এন্ড কোং, চার্টার্ড একাউন্টেন্টস’ ফার্মকে ২০২৪ সালের বহিঃ হিসাব নিরীক্ষক হিসাবে নিয়োগ প্রদান করা হয়।

উক্ত সভায় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম নুরুল আলম এফসিএস, ভাইস প্রেসিডেন্ট এ.কে.এম. মুশফিকুর রহমান এফসিএস, কাউন্সিল সদস্যবৃন্দ, ফেলো ও এসোসিয়েট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ