শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
কর্পোরেট

সাতক্ষীরায় সোশ্যাল ইসলামী ব্যাংকের কৃষি বিনিয়োগ বিতরণ

কর্পোরেট ডেস্ক: সোশ্যাল ইসলামী ব্যাংকের সাতক্ষীরা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (৬ জুন) সাতক্ষীরায় প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি বিনিয়োগ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে বিনিয়োগ গ্রহণকারী কৃষকগণ স্বশরীরে উপস্থিত ছিলেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিনিয়োগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস. এম হাসান রেজা। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবীবুর রহমান, খুলনা অঞ্চলের আঞ্চলিক প্রধান মোহাম্মদ মোসলে উদ্দিন এবং এসএমই বিভাগের প্রধান শ্যাম সুন্দর রায়।

অনুষ্ঠানে আগত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক মোঃ আজিজুল হক । এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যাংকের কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে জাফর আলম বলেন, কৃষি বাংলাদেশ সরকারের একটি অগ্রাধিকার প্রাপ্ত খাত। কৃষকদের মাঝে বিনিয়োগ বিতরণ কৃষিখাতকে উৎসাহিত করে। তিনি আরও বলেন, বিগত সময়ে আমাদের বিভিন্ন এলাকায় কৃষিতে বিনিয়োগ এবং শতভাগ আদায়ের সফলতা রয়েছে। তিনি ভবিষ্যতে এই খাতে বিনিয়োগ বৃদ্ধি করার আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে এস. এম হাসান রেজা সোশ্যাল ইসলামী ব্যাংকের এই উদ্যোগের প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, সোশ্যাল ইসলামী ব্যাংকের সাতক্ষীরা শাখা হতে নেয়া কৃষি ও ক্ষুদ্র বিনিয়োগ বিতরণ ও আদায়ের এই কার্যক্রম সফলতার সাথে পরিচালিত হবে এবং এ ধরনের কার্যক্রম অন্যান্য শাখাসমূহের মাধ্যমেও পর্যায়ক্রমে সম্প্রসারিত হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ