শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
কর্পোরেট

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ও নিটার মধ্যে স্বাস্থ্য বীমা চুক্তি স্বাক্ষর

কর্পোরেট ডেস্ক : চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার)-এর মধ্যে একটি গ্রুপ স্বাস্থ্য বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

অনুষ্ঠানে চার্টার্ড লাইফ-এর মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জিয়াউল হক, এফএলএমআই এবং নিটার-এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জোনায়েবুর রশীদ স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। এছাড়াও উপস্থিত ছিলেন নিটার-এর আহবায়ক, ইন্স্যুরেন্স কমিটি যারিন তাসনিম তামান্না, সহকারী রেজিস্ট্রার মোঃ মমিন শিকদার এবং চার্টার্ড লাইফ এর হেড অব কর্পোরেট বিজনেস রাজন চন্দ্র সাহা ও হেড অব কর্পোরেট অপরেশনস মোঃ কামরুল আহছান মজুমদার সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উক্ত চুক্তির আওতায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার)-এর সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দদের গ্রুপ স্বাস্থ্য বীমা সুবিধা প্রদান করবে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড ।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ