শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
কর্পোরেট সংবাদ

এনার্জিপ্যাকের ‘গ্লোবাল ইকোনোমিক্স অ্যাওয়ার্ড ২০২৪’ অর্জন

কর্পোরেট ডেস্ক: গ্লোবাল ইকোনোমিক্স অ্যাওয়ার্ড ২০২৪ অর্জন করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় পাওয়ার ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি। ‘মোস্ট ইনোভেটিভ পাওয়ার ইঞ্জিনিয়ারিং কোম্পানি – বাংলাদেশ’-এর স্বীকৃতি পেয়েছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে দেশের জন্য আরেকটি গৌরব বয়ে নিয়ে এলো এনার্জিপ্যাক।

বিদ্যুৎ ও জ্বালানি খাতের উদ্ভাবনী কাজগুলো পরিচালনা করার লক্ষ্যে ১৯৮২ সাল থেকে নিরলস কাজ করে যাচ্ছে এনার্জিপ্যাক। জ্বালানির শক্তিকে পুরোপুরি কাজে লাগাতে দেশকে সহায়তা করার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি এর সমস্ত কার্যক্রমে উদ্ভাবন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করছে। প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টা ও শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার অর্জন করলো এনার্জিপ্যাক।

এ বিষয়ে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হুমায়ুন রশিদ বলেন, “আমাদের প্রতিষ্ঠানের দলগত কাজের মানসিকতা ও গুণমান ধরে রাখার নিরন্তর প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পেয়ে আমরা সত্যিই আনন্দিত। আমাদের প্রতি অব্যাহত সমর্থন ও আস্থা রাখায় আমাদের সহকর্মী ও অংশীদার সহ সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতেও দেশে সাশ্রয়ী ও ক্লিন এনার্জি উৎপাদনে সক্ষমতা অর্জনে সহায়তা করার লক্ষ্য নিয়ে আমরা আমাদের উদ্ভাবন অব্যাহত রাখবো।”

উল্লেখ্য, স্থানীয় ও আন্তর্জাতিক অর্থনীতিতে উন্নত কর্মসংস্কৃতি নিশ্চিতে অবদান রাখছে এমন সেরা প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দেয় ‘গ্লোবাল ইকোনোমিক্স অ্যাওয়ার্ড’। ব্যবসায়িক প্রতিষ্ঠানের আস্থা বাড়ানোর লক্ষ্যে এই পুরস্কার প্রদান করা হয়।

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল