শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
কর্পোরেট

ইসলামী ব্যাংকে রেমিট্যান্স পাঠিয়ে ফ্রিজার জেতার সুযোগ

কর্পোরেট ডেস্ক: হ্যালো পয়সার মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ক্যাশ রেমিট্যান্স গ্রাহকরা আফ্রিকা ও ইউএই থেকে রেমিট্যান্স পাঠিয়ে ফ্রিজার জিতে নিতে পারবেন। ক্যা¤েপইন চলাকালীন ডিজিটাল ড্র-এর মাধ্যমে প্রতি ব্যাংকিং ডে-তে ২টি করে ফ্রিজার জিতে নেয়ার সুযোগ রয়েছে। এ অফার চলবে ১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত।

রবিবার (২ জুন) ইসলামী ব্যাংক টাওয়ারে প্রধান অতিথি হিসেবে ইসলামী ব্যাংক-হ্যালো পয়সা রেমিট্যান্স উৎসবের উদ্বোধন করেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন হ্যালো পয়সার ম্যানেজিং ডাইরেক্টর সেইজিল ম্যাগান। ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মিফতাহ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর জে.কিউ.এম. হাবিবুল্লাহ, এফসিএস, মোঃ আলতাফ হুসাইন এবং হ্যালো পয়সার বাংলাদেশ কান্ট্রি হেড ফজলুল ফায়েজ উল্লাহ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ শাব্বির, কাজী মোঃ রেজাউল করিম ও ড. মোঃ আব্দুল্লাহ আল মামুন, ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরী এবং আইবিটিআরএ-এর প্রিন্সিপাল মোঃ নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ইন্টারন্যাশনাল সার্ভিসেস উইংপ্রধান মোহাম্মদ ইহসানুল ইসলাম। অনুষ্ঠানে ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, সকল জোনপ্রধান, শাখাপ্রধান এবং উপশাখা ইনচার্জগণ ও বিভিন্ন শাখা ও উপশাখার রেমিট্যান্স সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে সংযুক্ত ছিলেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ