শনিবার, ২৭ জুন ২০২৬
শনিবার, ২৭ জুন ২০২৬
শিরোনাম
ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের ৩ জন নিহত মৎস্যচাষে বিশ্বের শীর্ষ পাঁচে বাংলাদেশ, উন্মুক্ত জলাশয়ে দ্বিতীয় অবস্থান অক্ষুণ্ণ ব্যাংকগুলোতে সঞ্চয়পত্র বিক্রি করতে কঠোর নির্দেশ দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? আশ্বাসের তিস্তা ও বাস্তবতার খরা: একটি টেকসই সমাধানের খোঁজে যশোর সীমান্তে ১৩ টি স্বর্ণের বারসহ আটক ১ বেনাপোল বন্দরে কাগজপত্রবিহীন পণ্যবাহী ভারতীয় ট্রাক জব্দ বিএনপি সরকার ব্যর্থ হওয়ার জন্য আসেনি: নিতাই রায় চৌধুরী ধর্ষণের সংবাদ প্রকাশ করায় সাংবাদিক রাব্বি কারাগারে উরুগুয়েকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, নকআউটে কেপ ভার্দে
advertisement
কর্পোরেট

প্রিমিয়ার ব্যাংকের মিরপুর সেকশন-১ শাখা নতুন ঠিকানায়

কর্পোরেট ডেস্ক: বৃহত্তর নতুন পরিসরে গ্রাহকদের সবচেয়ে আধুনিক এবং সর্বোত্তম সেবা প্রদানে রোববার (২ জুন) দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র মিরপুর সেকশন-১ শাখা নতুন ঠিকানায় উদ্বোধন করা হয়েছে। (রবিউল প্লাজা, তৃতীয় তলা, প্লট নং শি-১/খ, রোড নং ১, সেকশন-১, মিরপুর, ঢাকা)।

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী মোহাম্মদ আবু জাফর আনুষ্ঠানিকভাবে এই স্থানান্তরিত শাখার শুভ উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৮ নং ওয়ার্ড কমিশনার আবুল কাশেম মোল্লা, ডিএনএস গ্রুপের চেয়ারম্যান মনোয়ার হোসেন ডিপজল এবং রাতাসা গ্রুপের পরিচালক শাহনেওয়াজ সাবি বিন আওয়াল।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং সিএফও সৈয়দ আবুল হাশেম, এফসিএ, এফসিএমএ; এসইভিপি ও চিফ এইচআর অফিসার মামুন মাহমুদ; ইভিপি ও হেড অব ব্র্যান্ড মার্কেটিং এন্ড কমিউনিকেশন মোঃ তারেক উদ্দিন সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, সম্মানিত গ্রাহকবৃন্দ, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও অন্যান্য গণ্যমান্য অতিথিবর্গ।

সর্বশেষ পাওয়া সংবাদ