শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
কর্পোরেট

দেশজুড়ে এনার্জিপ্যাকের জ্যাক সার্ভিস ক্যাম্পেইন চালু

কর্পোরেট ডেস্ক: দেশজুড়ে মাসব্যাপী জ্যাক সার্ভিস ক্যাম্পেইন চালু করলো এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি (ইপিজিপিএলসি)। স¤প্রতি (২৮ মে) ঢাকার মিরপুরে জ্যাক সার্ভিস সেন্টারে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ক্যাম্পেইনটি চালু করা হয়।

জ্যাক সার্ভিস ক্যাম্পেইনে গ্রাহকরা পুরো গাড়ি ফ্রি চেকআপ করানোর সুযোগ পাবেন। একইসাথে, খুচরা যন্ত্রাংশে ও স্পেয়ার পার্টসে বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন। পাশাপাশি, ক্যাম্পেইন চলাকালে আগামী ৩০ দিনের জন্য সার্ভিস বুকিং কুপন পাওয়া যাবে, যেখানে থাকছে স্পেয়ার পার্টস ও সার্ভিস চার্জের ক্ষেত্রে বিশেষ ছাড় পাওয়ার সুবর্ণ সুযোগ। এছাড়া, ক্যাম্পেইন থেকে যেকোনো সেবা নেয়া গ্রাহকের জন্য থাকছে বিশেষ পুরস্কার ও অন্যান্য আকর্ষণীয় অফার।

আকর্ষণীয় এই ক্যাম্পেইনটির উন্মোচন করেন এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা। উন্মোচন অনুষ্ঠানে সম্মানিত অতিথিদের পাশাপাশি, এনার্জিপ্যাকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোটর ভেহিকেল ডিভিশন এর চিফ বিজনেস অফিসার এস এম জসীম উদ্দিন।

এ বিষয়ে এস এম জসীম উদ্দিন বলেন, “গ্রাহকদের জন্য সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করার লক্ষ্যে দেশব্যাপী জ্যাক সার্ভিস ক্যাম্পেইন নিয়ে আসতে পেরে এনার্জিপ্যাক অত্যন্ত উচ্ছ্বসিত। জ্যাক মোটরস এর সাথে আমাদের অংশীদারিত্ব এবং বিশ্বমানের পণ্য ও সেবা নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের ধারাবাহিক প্রচেষ্টা দেশের পরিবহণ খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আগামীতেও এ ধরনের ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের অভিজ্ঞতা আরও উন্নত করার চেষ্টা অব্যাহত থাকবে।”

▐ সর্বশেষ পাওয়া সংবাদ