শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
কর্পোরেট

বিটিআরসি-তে বেসিক ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: গ্রাহকদেরকে সহজ ও নিরাপদ ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে রাজধানীর আগারগাঁওস্থ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) প্রাঙ্গনে শতভাগ রাষ্ট্র মালিকাধীন বেসিক ব্যাংক লিমিটেড এর এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। এই বুথের মাধ্যমে বিটিআরসি’র কর্মকর্তা-কর্মচারীগণ এবং অন্যান্য সকল গ্রাহকগণ সহজে টাকা উত্তোলন করতে পারবেন।

বৃহস্পতিবার, ৩০ মে বিটিআরসি’র চেয়ারম্যান প্রকৌঃ মোঃ মহিউদ্দিন আহমেদ কে সঙ্গে নিয়ে ফিতা কেটে এই এটিএম বুথটির শুভ উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোঃ আনিসুর রহমান।

এসময় বিটিআরসি’র ভাইস-চেয়ারম্যান মোঃ আমিনুল হক, কমিশনার প্রকৌঃ শেখ রিয়াজ আহমেদ, ড. মুশফিক মান্নান চৌধুরী, এফ.আই.ডি.এম., এফ.সি.আই.এম., মোঃ দেলোয়ার হোসাইন এবং কমিশনের সচিব মোঃ নূরুল হাফিজসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ