শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
কর্পোরেট

নারায়ণগঞ্জে ইউসিবির উদ্যোগে কৃষি-প্রাণিসম্পদ ও মৎস্যখাতের উদ্যোক্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক : নারায়ণগঞ্জ জেলার নিউ বাঁধন কমিউনিটি সেন্টারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-র উদ্যোগে কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্যখাতের উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) প্রশিক্ষণে জেলার ৫টি উপজেলার মোট প্রায় ১৩০ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান এবং বিশেষ অতিথি ছিলেন বিটিভির জনপ্রিয় কৃষিবিষয়ক অনুষ্ঠান মাটি ও মানুষ-এর উপস্থাপক ও কৃষিতথ্য বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিক।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান বলেন, বাণিজ্যিক কৃষি বিকাশের লক্ষ্যে সারা দেশে কৃষি উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও সহজ শর্তে ঋণ-সহায়তা দেওয়া নিশ্চিত করতে ইউসিবি ‘ভরসার নতুন জানালা’ প্রকল্পের মাধ্যমে কাজ করছে। আমরা চাই কৃষকরা উদ্যোক্তা হয়ে উঠুক। এ জন্য আমরা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় সামাজিক দায়িত্বের অংশ হিসেবে দেশের ৬৪ জেলার নির্বাচিত কৃষি উদ্যোদের নিয়ে প্রশিক্ষণের আয়োজন করছি। নারায়ণগঞ্জে ৫১তম জেলা হিসেবে প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। আমরা কৃষকদের পাশে থাকতে চাই, তাদের মনে ভরসা যোগাতে চাই।

অনুষ্ঠানের বিশেষ অতিথি রেজাউল করিম সিদ্দিক বলেছেন, কৃষকদের উদ্যোক্তা হয়ে উঠতে হবে। ব্যবসায়িক জ্ঞান বাড়াতে হবে। কখন কোন পণ্যটা উৎপাদান করতে হবে, কোথায় বিক্রি করলে বেশি লাভ হবে –এসব বিষয়ে জ্ঞান থাকতে হবে। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে পণ্যের গুণগতমান ও ভ্যারাইটি বাড়াতে হবে। সৃজনশীল হতে হবে। তবেই সাফল্য মিলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মুহাম্মদ ফারুক আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক শেখ বিপুল হোসেন, জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক এসএম আশিকুর রহমান, ইউসিবির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ট্রানজেকশন ব্যাংকিং এবং ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন চ্যানেলের প্রধান মো. সিকান্দার-ই-আজম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট (রিটেইল) বিভাগের প্রধান এসএম মইনুল হোসেন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও লায়াবিলিটি, অপারেশনস-এর প্রধান শেখ নাহিদ রেজাসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। ।

প্রশিক্ষণে সহজ শর্তে কৃষিঋণ বিতরণ ও কৃষি প্রণোদনা সহায়তা প্রদানের পথপদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের বীজ, সারসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ