শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
কর্পোরেট

এনসিসি ব্যাংকে “সিএমএসএমই অর্থায়নে দক্ষতা উন্নয়ন” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

কর্পোরেট ডেস্ক: এনসিসি ব্যাংকের কর্মকর্তাদের জন্য দিনব্যাপী “সিএমএসএমই অর্থায়নে দক্ষতা উন্নয়ন” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি ব্যাংকের ট্রেনিং ইন্সিটিটিউটে অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম.শামসুল আরেফিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন। এসময়, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ মাহবুব আলম ও মোঃ রাফাত উল্লা খান, হেড অব রিটেইল এন্ড এসএমই বিজনেস মোহাম্মদ রীদওয়ানুল হক, মানবসম্পদ বিভাগের প্রধান সৈয়দ হাসনাইন মামুন, হেড অব এসএমই শরীফ মোহাম্মদ মহসীন এবং ট্রেনিং ইন্সটিটিউটের এফএভিপি ডঃ সৈয়দ জাভেদ মোঃ সালেহ্উদ্দিন উপস্থিত ছিলেন।

শাখা পর্যায়ের মোট ৫০ জন রিলেশনশীপ অফিসার (আরও) এবং রিলেশনশীপ ম্যানেজার (আরএম) প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

image-54

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম.শামসুল আরেফিন বর্তমানে ব্যাংকিং ব্যবসায় সিএমএসএমই এর গুরুত্ব তুলে ধরেন এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে এই সেক্টরের অবদানের কথা উল্লেখ করেন। এনসিসি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে সিএমএসএমই খাতে অর্থায়নে অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ