শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
কর্পোরেট

শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ রোডে ইউসিবির এজেন্ট ব্যাকিং শাখা উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: সম্প্রতি এক অনাড়ম্বর অনুষ্ঠানে রাজধানীর শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ রোড (স্মার্ট কমপ্লেক্স), মাতুয়াইলে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন করা হয়েছে। শাখাটি উদ্বোধন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ট্রানজেকশন ব্যাংকিং এবং ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন চ্যানেলের প্রধান মো. সিকান্দার-ই-আজম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট (রিটেইল) বিভাগের প্রধান এস এম মইনুল হোসেন, এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান বজলুল হাবিব ভূইয়া বিভাগীয় প্রধান, মাতুয়াইল ব্রাঞ্চের ম্যানেজার রেজাউল কিবরিয়াসহ ইউসিবির নিকটবর্তী শাখা প্রধানগণ।

অনুষ্ঠানে স্থানীয় গণমান্য ব্যক্তি ও ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন। এ শাখার মাধ্যমে স্থানীয় গ্রাহকরা ব্যাংক হিসাব খোলা, নগদ অর্থ জমা ও উত্তোলন, টাকা ট্রান্সফার, বিদ্যুৎ ও অন্যান্য বিল প্রদান, স্কুল ফি জমা, রেমিটেন্স এবং ঋণসহ বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ