শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
কর্পোরেট

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও ইকোটেক অর্গানিক গার্ডেনের মধ্যে চুক্তি

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি. ও ইকোটেক অর্গানিক গার্ডেন লিমিটেড এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার (২৭ মে) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শাব্বির আহমেদ।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহমুদুর রহমান ও ইকোটেক অর্গানিক গার্ডেন লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর জাহিদুল ইসলাম চাকলাদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

এ চুক্তির ফলে এআইবিপিএলসি-এর ‘এআরডিপি’ এবং ইকোটেক অর্গানিক গার্ডেন লিমিটেডের ‘কৃষিছাতা’ সম্মিলিতিভাবে কৃষি ফসল উৎপাদন ও বিপণনের ক্ষেত্রে কৃষকদের সার্বিক সহযোগিতাসহ দেশের কৃষি উন্নয়নে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান চৌধুরী, বগুড়া জোনাল হেড ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আ ন ম মফিদুল ইসলাম, এআরডিপি প্রধান মোঃ মাহমুদ রিয়াদ, ইকোটেক অর্গানিক গার্ডেন লিমিটেড ও কৃষিছাতার বিজনেস কোঅর্ডিনেটর কৃষিবিদ এস এ এম সানোয়ার হোসেন এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ