শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
কর্পোরেট

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে অনুদান দিলো আইপিডিসি

কর্পোরেট ডেস্ক: প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে অনুদান দিয়েছে আইপিডিসি ফাইন্যান্স। চেক হস্তান্তরকালে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক অতিরিক্ত সচিব স্মৃতি কর্মকার এবং ট্রাস্টের পরিচালক অতিরিক্ত সচিব মো. ফরহাদ সিদ্দিক।

এ সময় আইপিডিসি’র পক্ষে উপস্থিত ছিলেন আইপিডিসি ফাইন্যান্সের ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ সামস; কোম্পানি সেক্রেটারি, হেড অফ লিগ্যাল অ্যাফেয়ার্স এবং হেড অফ ব্র্যান্ড অ্যান্ড করপোরেট কমিউনিকেশন সামিউল হাশিম।

অনুদান বিষয়ে আইপিডিসি ফাইন্যান্সের ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ সামস বলেন, “আগামী দিনের উজ্জ্বল নেতৃত্ব নিশ্চিত করতে হলে আমাদের সবাইকে নিজেদের জায়গা থেকে এগিয়ে আসতে হবে। আর এক্ষেত্রে শিক্ষার গুরুত্ব অপরিসীম। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক লেখাপড়া সুষ্ঠুভাবে চালিয়ে যাওয়ার পথে আর্থিক প্রতিবন্ধকতা দূর করতে আমরা অবদান রাখার সুযোগ পাচ্ছি। এজন্য আমরা গর্বিত ও কৃতজ্ঞ।”

▐ সর্বশেষ পাওয়া সংবাদ