শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
কর্পোরেট

ফ্রিল্যান্সিং কোর্সে শতভাগ স্কলারশিপ দিচ্ছে ইশিখন

কর্পোরেট ডেস্ক: ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কর্মসংস্থানের সৃষ্টির লক্ষ্যে আইটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান ইশিখন.কম আবারও তরুণদের শতভাগ স্কলারশিপের সুযোগ দিচ্ছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা দেশের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে ঘরে বসে কিংবা দেশব্যাপী ইশিখন এজেন্ট সেন্টারের মাধ্যমে ক্লাস করতে পারবেন।

স্কলারশিপের আওতায় ইশিখনের ৪০টি অনলাইন কোর্সের মধ্যে ১০-১৫ হাজার টাকা মূল্যের জনপ্রিয় ১০টি অনলাইন কোর্সের যেকোনটিতে অংশ নেওয়ার সুযোগ থাকবে। থাকবে পেইড স্টুডেন্টদের মতো সবধরনের সাপোর্ট সুবিধা।

বিগত ১২ বছরে ৪৫ হাজারের অধিক শিক্ষার্থী দেশব্যাপী জনপ্রিয় এই প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়েছেন। সারাদেশে রয়েছে ১১০টির অধিক এজেন্ট সেন্টার। ১৬ থেকে ৪৫ বছর বয়সী সব জেলা থেকে যেকেউ এই বৃত্তির সুযোগ পাবে। স্কলারশিপ পেতে শিক্ষার্থীদের একটি এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে হবে। ৫০০ জনকে ১০০% স্কলারশীপসহ সর্বমোট ৫০০০ জনকে এই সুযোগ দেওয়া হবে।

প্রশিক্ষণ শেষে সনদের পাশাপাশি ইন্টার্নশীপ এবং জব প্লেসমেন্টের সুযোগ দেবে ইশিখন। ইশিখনের সিইও ইব্রাহিম আকবর বলেন, বেকার সমস্যা দূরকরণে এবং দক্ষ জনশক্তি তৈরিতে আবারও শতভাগ স্কলারশিপের উদ্যোগ গ্রহণ করেছি আমরা।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ