শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শিরোনাম
1st Quarter Financial Statements of Shinepukur Ceramics Ltd. নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য - প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৮৬ বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষ্যে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ব্যাংকিং খাতে প্রথম ওয়েবভিত্তিক ইন্টারেক্টিভ সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করল ইউসিবি ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে ৭ প্রাণহানি, পলাতক সেই বাসচালক গ্রেফতার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৭১তম পর্ষদ সভা অনুষ্ঠিত ইয়াবা গায়েবের অভিযোগ, সাতকানিয়া থানার ৩ পুলিশ প্রত্যাহার
advertisement
কর্পোরেট

আস্থা লাইফস্টাইল’ চালু করেছে ব্র্যাক ব্যাংক

কর্পোরেট ডেস্ক: বাংলাদেশের ব্যাংকিং খাতে প্রথমবারের মতো ডিজিটাল ব্যাংকিং সুপার অ্যাপ ‘আস্থা লাইফস্টাইল’ চালু করেছে ব্র্যাক ব্যাংক। এই নতুন ফিচার-এর মাধ্যমে, ব্র্যাক ব্যাংক-এর গ্রাহকরাঅল রাউন্ডার আস্থা অ্যাপের মাধ্যমে লাইফস্টাইল সল্যুশন সুবিধা পাবেন।

প্রাথমিকভাবে সুপার অ্যাপ হিসেবে অল-রাউন্ডার ‘আস্থা’ অ্যাপ-এ অন্তর্ভুক্ত থাকবে এক্সক্লুসিভ আর্লি অ্যাক্সেস কনটেন্ট-এ সমৃদ্ধ ওটিটি বিনোদন প্ল্যাটফর্ম ‘আস্থা প্লে’, এক লাখেরও বেশি এন্টারটেইনমেন্ট কনটেন্ট নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় মিউজিক ও পডকাস্ট প্ল্যাটফর্ম ‘আস্থা মিউজিক’, কুরআন ও হাদিসের ওপর ভিত্তি করে তৈরি ইসলামিক সেবা ‘আস্থা ইসলামিক’, একাডেমিক ও প্রফেশনাল লার্নিং ক্লাস-সহ বাংলাদেশের প্রথম ডিজিটাল ব্যাংকিং লার্নিং প্ল্যাটফর্ম ‘আস্থা লার্নিং’ এবংআস্থা সুপার অ্যাপ-এর ট্র্যাভেল সল্যুশন-এর জন্য তৈরি ‘আস্থা ট্র্যাভেল’।

দুই বছরেরও কম সময়ে, ব্র্যাক ব্যাংক-এর ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘আস্থা’ অ্যাপ একটি ডিজিটাল ব্যাংকিং অ্যাপ থেকে একটি পরিপূর্ণ ডিজিটাল সার্ভিস প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। ব্যাংকের লক্ষ্য হলো ডিজিটাল ব্যাংকিং-এ পরিবর্তন ঘটিয়ে গ্রাহকদের অভিজ্ঞতা আরও উন্নত করা। এই যাত্রায়, টেলিকমিউনিকেশন নেটওয়ার্কে একটি ডিজিটাল ব্যাংকিং টোল-ফ্রি অ্যাপ আর ডিজিটাল রিওয়ার্ড-এর মতো বিভিন্ন পুরস্কার বিজয়ী ফিচার চালু করেছে ব্র্যাক ব্যাংক। এই বিশেষ সুবিধাগুলোই আস্থা অ্যাপ-কে বাংলাদেশের দ্রুততম বর্ধনশীল ডিজিটাল ব্যাংকিং অ্যাপ-এ পরিণত হতে সাহায্য করেছে।

গত বছর, ডিজিটাল ব্যাংকিং-এ ব্যাংকের প্রবৃদ্ধির গতি ছিল দেশের ব্যাংকিং খাতের তুলনায় প্রায় তিনগুণ বেশি। এই সময়ে, আস্থা অ্যাপ-এর বার্ষিক ডিজিটাল লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৩.৫ হাজার কোটি টাকা এবং মোট ডিজিটাল লেনদেনের পরিমাণ প্রায় ৯০ লাখে পৌঁছেছে। এই বৃদ্ধি অব্যাহত রাখতে, বিদ্যমান এবং আসন্ন ডিজিটাল সক্ষমতা এবং লাইফস্টাইল পার্টনারদের সাথে ক্রস-ইন্ডাস্ট্রি সহযোগিতার প্রচেষ্টাকে ত্বরান্বিত করতে চায় ব্যাংক।

২৫ জানুয়ারি২০২৩ ঢাকার একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এই অনন্য সেবা চালু করেন ব্র্যাক ব্যাংক-এর ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন-এর সিইও এরিক আস, দৈনিক প্রথম আলো’র সম্পাদক মতিউর রহমান, গ্রামীণফোন-এর চিফ ডিজিটাল অ্যান্ড স্ট্র্যাটেজি অফিসার সোলায়মান আলম, বিকাশ লিমিটেড-এর সিইও কামাল কাদীর, রবি আজিয়াটা’র চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার মোঃ আদিল হোসেন নোবেল এবং ফেসবুক অ্যান্ড গুগল টেকনোলজি এক্সপার্ট আনন্দ তিলক। এছাড়াও তারা ‘ডিজিটাল ডিজরাপশন্স অ্যান্ড ক্রস ইন্ডাস্ট্রি কোলাবোরেশন’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচনাটি পরিচালনা করেনব্র্যাক ব্যাংক-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অব ডিজিটাল বিজনেস অ্যান্ড পেমেন্টস মোঃ রাশেদুল হাসান স্ট্যালিন।

অনুষ্ঠানে ‘আস্থা প্লে’-এর উদ্বোধন করেন স্টেলার ডিজিটাল লিমিটেড (Bongo)-এর সিওও ফায়াজ তাহের; রবি আজিয়াটা’র চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার মোঃ আদিল হোসেন নোবেল এবং ব্র্যাক ব্যাংক-এর ডিএমডি অ্যান্ড সিওও মো: সাব্বির হোসেন।’আস্থা মিউজিক’-এর উদ্বোধন করেন স্বাধীন মিউজিক-এর সিইও সাবিরুল হকএবং গ্রামীণফোন-এর চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশীদ।’আস্থা লার্নিং’-এর উদ্বোধন করেন শিখো (Shikho)টেকনোলজিস বাংলাদেশ লিমিটেড-এর সিইও শাহির চৌধুরী এবংবাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন-এর এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াত এ. তানজিন।

‘আস্থা ট্র্যাভেল’-এর উদ্বোধন করেন গোযায়ান (GoZayaan)-এর সিইও রিদওয়ান হাফিজ, চরকি’র সিইও রেদোয়ান রনি এবং ব্র্যাক ব্যাংক-এর হেড অব ব্রাঞ্চেস শেখ মোহাম্মদ আশফাক।’আস্থা ইসলামিক’-এর উদ্বোধন করেন প্রেসিডেন্ট অব গাক (Gakk) মিডিয়া ওয়াহিদ রহমান; বিকাশ লিমিটেড-এর চিফ কমার্শিয়াল অফিসার আলী আহমেদ; এবং ব্র্যাক ব্যাংক-এর হেড অব রিটেইল ব্যাংকিং মোঃ মাহীয়ুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক-এর এফএভিপি, ডিজিটাল বিজনেস অ্যান্ড পেমেন্টস অব সুলতান মাহমুদ সরকার।

প্রথম বাংলাদেশি ডিজিটাল ব্যাংকিং সুপার অ্যাপ-এর অধীনে ‘আস্থা লাইফস্টাইল’-এর প্রবর্তন সম্পর্কে মন্তব্য করতে গিয়ে, ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন বলেন, “ব্র্যাক ব্যাংক-এর ডিজিটাল ট্রান্সফর্মেশন যাত্রার মুখ্য অবস্থান জুড়ে আছে ‘আস্থা’ অ্যাপ। ডিজিটাল উদ্ভাবনের সাহায্যে গ্রাহকসেবা উন্নত করার প্রতি ব্র্যাক ব্যাংক যে বিশেষ জোর দিচ্ছে ‘আস্থা’ অ্যাপ এর প্রমাণ।অ্যাপটি সব ধরনের ব্যাংকিং সুবিধা গ্রাহকদের নখদর্পণে নিয়ে এসেছে।”

তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, লাইফস্টাইল সার্ভিস-এর সাথে ব্যাংকিং সল্যুশন যুক্ত করার মাধ্যমে ‘আস্থা অ্যাপ’ গ্রাহকদের জীবনের একটি অংশ হয়ে উঠবে। লাইফস্টাইল ফিচার-গুলো ‘আস্থা’-কে একটি ‘অল-রাউন্ডার’ অ্যাপ হিসাবে প্রতিষ্ঠিত করবে, যেখানে গ্রাহকরা এক জায়গায় ব্যাংকিং এবং লাইফস্টাইল সুবিধাগুলো একসাথে পাবেন। একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরিতে ব্র্যাক ব্যাংক-এর ক্রমাগত প্রচেষ্টার অংশ ‘আস্থা লাইফস্টাইল’, যা ব্যাংকিং-এর বাইরেও গ্রাহকদের দৈনন্দিন চাহিদাগুলো পূরণ সহজতর করবে। গ্রাহকদের বিভিন্ন চাহিদা মেটাতে এবং ডিজিটাল ব্যাংকিং-এ পরিবর্তন আনার মাধ্যমে গ্রাহকদের অভিজ্ঞতা আরও উন্নত করার লক্ষ্যে আমরা ‘আস্থা’-তে নতুন নতুন ফিচার যোগ করতে থাকবো।”

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের অর্থায়নে অগ্রাধিকার দেয়ার ভিশন নিয়ে ব্র্যাক ব্যাংক লিমিটেড ২০০১ সালে যাত্রা শুরু করে, যা এখন পর্যন্ত দেশের অন্যতম দ্রুত প্রবৃদ্ধি অর্জনকারী একটি ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জে ‘BRACBANK’ প্রতীকে ব্যাংকটির শেয়ার লেনদেন হয়। ১৮৭টি শাখা, ৩৩০টি এটিএম, ৪৫৬টি এসএমই ইউনিট অফিস, ১,০০০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ৮ হাজারেরও বেশি মানুষের বিশাল কর্মীবাহিনী নিয়ে ব্র্যাক ব্যাংক কর্পোরেট ও রিটেইল সেগমেন্টেও সার্ভিস দিয়ে আসছে। ব্যাংকটি দৃঢ় ও শক্তিশালী আর্থিক পারফরম্যান্স প্রদর্শন করে এখন সকল প্রধান প্রধান মাপকাঠিতেই ব্যাংকিং ইন্ডাস্ট্রির শীর্ষে অবস্থান করছে। তের লাখেরও বেশি গ্রাহক নিয়ে ব্র্যাক ব্যাংক বিগত ২১ বছরেই দেশের সবচেয়ে বৃহৎ জামানতবিহীন এসএমই অর্থায়নকারী ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশের ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা ও নিয়মানুবর্তিতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ব্র্যাক ব্যাংক।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ