শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
কর্পোরেট

আঞ্জুমান মুফিদুল ইসলামকে এনআরবিসি ব্যাংকের অনুদান

কর্পোরেট ডেস্ক: আঞ্জুমান মুফিদুল ইসলামকে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) আওতায় ২০ লাখ টাকার অনুদান দিয়েছে এনআরবিসি ব্যাংক পিএলসি।

সম্প্রতি ব্যাংকের গুলশান শাখার সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে আঞ্জুমান মুফিদুল ইসলামের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমানের হাতে অনুদানের চেক তুলে দেন ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল।

এসময় উপস্থিত ছিলেন পরিচালক এ এম সাইদুর রহমান, একেএম মোস্তাফিজুর রহমান, স্বতন্ত্র পরিচালক এয়ার চীফ মার্শাল (অব:) আবু এসরার, ড.রাদ মজিব লালন, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. রবিউল ইসলাম, ডিএমডি ও সিএফও হারুনুর রশিদ এবং কোম্পানি সচিব মোহাম্মদ আহসান হাবিব প্রমুখ।

এসময় ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল বলেন, আর্তমানবতার সেবায় এনআরবিসি ব্যাংক সব সময় এগিয়ে এসেছে। দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগসহ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তির চিকিৎসা সহায়তায় ব্যাংক কাজ করে থাকে। করোনা অতিমারিতে সাধারণ মানুষের পাশে থেকে এনআরবিসি ব্যাংক ‘মানবিক ব্যাংক’ হিসেবে স্বীকৃতি পেয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ