শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
কর্পোরেট

অগ্রণী ব্যাংকে ব্যবসায়িক অগ্রগতি বিষয়ক আলোচনা সভা

অগ্রণী ব্যাংক পিএলসি’র উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ঢাকা সার্কেল-১ এর আওতাধীন সকল অঞ্চল, কর্পোরেট শাখা প্রধান ও অঞ্চলাধীন শাখা ব্যবস্থাপকগণের ব্যবসায়িক অগ্রগতি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার ১৭ মে ২০২৪ অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মুরশেদুল কবীর। সভায় বক্তব্য রাখেন উপব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম, তাহমিনা আখতার, কাজী আব্দুর রহমান ও মো. আবুল বাশার। অগ্রণী ব্যাংকের ঢাকা সার্কেল-১ এর মহাব্যবস্থাপক এ কে এম ফজজুল হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (রিকভারী) এ কে এম শামীম রেজা, মহাব্যবস্থাপক (পিআরডি) রূবানা পারভীন, মহাব্যবস্থাপক (ক্যামেলকো) মোহাম্মদ ফজলুল করিম, মহাব্যবস্থাপক (প্রধান শাখা) মুঃ আফজাল হোসেন, মহাব্যবস্থাপক (আইডি) শাহীনূর সুলতানা, মহাব্যবস্থাপক (আমিন কোর্ট কর্পোরেট শাখা) মো. হুমায়ুন কবীর, মহাব্যবস্থাপক (অডিট) মো. সামিউল হুদা ও আইন উপদেষ্টা মোহাম্মদ আলতাফ হোসাইন প্রমুখ।

সভায় প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মুরশেদুল কবীর ব্যাংকের আমানত বৃদ্ধির পাশাপাশি শ্রেণীকৃত ঋণ হ্রাস, নতুন ঋণ প্রদান ও পরিচালন মুনাফা অর্জনের লক্ষ্যে বিশেষ দিক নির্দেশনা প্রদান করেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ