শনিবার, ২৭ জুন ২০২৬
শনিবার, ২৭ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
কর্পোরেট

আশকোনা হজ ক্যাম্পে ‘হজ বুথ’ চালু করলো প্রিমিয়ার ব্যাংক

কর্পোরেট ডেস্ক: হজযাত্রীদের সেবা প্রদানের লক্ষ্যে সম্প্রতি আশকোনা হজ ক্যাম্পে ‘হজ বুথ’ চালু করেছে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আবু জাফর প্রধান অতিথি হিসেবে হজ বুথটি উদ্বোধন করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দিন চৌধুরী; উপব্যবস্থাপনা পরিচালক এস এম ওয়ালি উল মোর্শেদ, ইভিপি ও ব্রান্ড মার্কেটিং ও কমিউনিকেশন বিভাগ প্রধান মোঃ তারেক উদ্দিন; ইভিপি এবং ইসলামিক ব্যাংকিং বিভাগ প্রধান মোহাম্মদ ইশরাত হোসেন খান সহ হজ ক্যাম্প এবং ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, মোহাম্মদ আবু জাফর বলেন, “হজ বুথে হজযাত্রীদের সরকার নির্ধারিত কোটা অনুযায়ী বৈদেশিক মুদ্রা সরবরাহ ও ফ্রি পাসপোর্ট এনডোর্সমেন্ট সেবা, হজ কার্ড, যাবতীয় তথ্য সেবা এবং হজ পালনের গাইডবই দেওয়া হচ্ছে।

“অনুষ্ঠানে ব্যাংক ও হাজীদের সার্বিক কল্যান কামনা করে হজ ক্যাম্পের গ্র্যান্ড ইমাম কর্তৃক দোয়া ও মোনাজাত করা হয়’’। হজ সেবাগ্রহণকারীদের প্রিমিয়ার ব্যাংকের পক্ষ থেকে উপহার হিসেবে ছাতা ও ব্যাগ দেওয়া হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ