মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
কর্পোরেট

প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের বীমা দাবী পরিশোধ

কর্পোরেট সংবাদ ডেস্ক : প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এবং ঢাকা ব্যাংক লিমিটেড এর মধ্যে একটি “ক্লেইম স্যাটেলমেন্ট সিরিমনি” রাজধানী ঢাকাস্থ গুলশান ১-এ ঢাকা ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত হয়।

সুজাদুর রহমান, চেয়ারম্যান, প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড ঢাকা ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক এমরানুল হক এর হাতে ব্যাংকার্স ব্লাংকেট বন্ড (বিবিবি) পলিসির বিপরীতে বীমা দাবীর ১,৮২,৮৭,৫৮৭ টাকার চেক হস্তান্তর করেন।

বুধবার (২৫ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।

এসময় উপস্থিত ছিলেন- কোম্পানীর নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাঃ শওকত আলী, অডিট কমিটির চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন সান্নামাত এফসিএ, এফসিএস, ক্লেইম এন্ড রি-ইন্স্যুরেন্স কমিটির চেয়ারম্যান মোহাম্মাদ আব্দুল্লাহ, মুখ্য নির্বাহী কর্মকর্তা আব্দুল হামিদ এফসিএ, উপ-ব্যবস্থাপনা পরিচালক সুজিদ কুমার ভৌমিক সহ ঢাকা ব্যাংক এর উর্ধতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে বাংলাদেশে প্রথম ব্যাংকার্স ব্লাংকেট বন্ড (বিবিবি) পলিসি চালু করে প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এবং এ খাতে প্রথম বীমাদাবীও পরিশোধ করে প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড।

ঢাকা ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক এমরানুল হক প্রাইম ইন্স্যুরেন্সের প্রতি গভীর কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করেন এবং প্রাইম ইন্স্যুরেন্সকে তাদের ব্যবসায়িক সহায়তা অব্যাহত রাখার বিষয়টি নিশ্চিত করেন।

প্রাইম ইন্স্যুরেন্স এর চেয়ারম্যান সুজাদুর রহমান স্বল্প সময়ে বীমা দাবী পরিশোধ করার জন্য প্রাইম ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে এ ধারা সকল গ্রহকের জন্য অব্যাহত রাখার পরামর্শ দেন।

সর্বশেষ পাওয়া সংবাদ