শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
কর্পোরেট

ইউসিবি ও ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের মধ্যে ব্যাংকাস্যুরেন্স চুক্তি

কর্পোরেট ডেস্ক : ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সঙ্গে একটি ব্যাঙ্কাসুরেন্স চুক্তি স্বাক্ষর করেছে। সোমবার (১২ মে) ইউসিবি কর্পোরেট হেড অফিসে এক অনাড়ম্বর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের এই স্বাক্ষরিত হয়।

এই চুক্তির মাধ্যমে, ইউসিবি গ্রাহকদের কাছে ইস্টল্যান্ডের লাইফ ইন্স্যুরেন্স-বহির্ভুত পণ্য বিক্রি করতে পারবে। এই চুক্তির মাধ্যমে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড উল্লেখযোগ্য সংখ্যক ইউসিবি গ্রাহকের কাছে পৌঁছাতে সক্ষম হবে।

ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ কাদরী ও ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিসি) শহীদ-ই-মনজুর মোর্শেদ স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান এফসিএস, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খোরশেদ আলম, রিটেইল বিজনেস বিভাগের প্রধান মোহাম্মদ শফিকুর রহমান, ইউসিবির প্রধান ব্যাঙ্কাসুরেন্স কর্মকর্তা এটিএম তাজমিলুর রহমান, এবং, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: শারিয়ার সিদ্দিক, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব আমিনুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ