রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
কর্পোরেট

ডিবিএইচের ময়মনসিংহ শাখার উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: দেশের গৃহঋণ প্রদানকারী স্পেশালিষ্ট আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি সম্প্রতি ময়মনসিংহ শহরে তাদের নতুন শাখার উদ্বোধন করেছে। ডিবিএইচের ১৫ তম শাখাটি ময়মনসিংহ শহরের কেন্দ্রস্থলে সারদা ঘোষ রোডের পারভেজ টাওয়ারে অবস্থিত।

ডিবিএইচ এর চেয়ারম্যান নাসির এ. চৌধুরী ময়মনসিংহ অঞ্চলের প্রধান ডেভেলপারদের উপস্থিতিতে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

তিনি বলেন, ময়মনসিংহ অঞ্চলে বসবাসকারী লোকেদের গৃহঋণ এবং স্থায়ী আমানত পরিষেবা প্রদানের উদ্দেশ্যে এই নতুন শাখাটি খোলা হয়েছে। তিনি আশা করেন যে, নতুন শাখাটি এই অঞ্চলের আবাসন খাতের উন্নয়নকে ত্বরান্বিত করবে, বিশেষ করে সাশ্রয়ী আবাসনের ক্ষেত্রে, যা ডিবিএইচ—এর মূল ফোকাস।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিবিএইচের স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) সাঈদ আহমেদ, বীর প্রতীক, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নাসিমুল বাতেন, চিফ অপারেটিং অফিসার তানভীর কামাল এবং ডিবিএইচের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি, যার পূর্বের নাম ছিল ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড, তার শক্তিশালী আর্থিক সক্ষমতার জন্য টানা ১৮ বছর সর্বোচ্চ ক্রেডিট রেটিং ’ট্রিপল এ’ অর্জন করেছে। কোম্পানিটি প্রচলিত গৃহঋণ এবং শরীয়াহ সম্মত ইসলামিক হাউজিং ফাইন্যান্স উভয় স্কীমেই অর্থায়ন করে থাকে। প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে, প্রতিষ্ঠানটি দেশের আরও কিছু এলাকায় তার ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারিত করবে, যার মাধ্যমে সাশ্রয়ী ও সবুজ আবাসনের ক্ষেত্রে প্রতিষ্ঠানটির সক্ষমতা বৃদ্ধি পাবে।

সর্বশেষ পাওয়া সংবাদ