শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
কর্পোরেট

এসএসসি উত্তীর্ণদের শুভেচ্ছা জানাতে বিকাশে অভিনন্দন কার্ড

দেশের অন্যতম বড় পাবলিক পরীক্ষা এসএসসি’র ফল ঘোষণা হচ্ছে আজ। শিক্ষার্থীদের জীবনের গুরুত্বপূর্ণ এই পর্বের সফলতাকে উদযাপন করতে, তাঁদের অভিনন্দন জানাতে শুভেচ্ছা হিসেবে টাকা দেয়ার চলটা প্রথাগত। এবার শিক্ষার্থীদের আনন্দঘন সাফল্য উদযাপন করতে বিকাশ অ্যাপের সেন্ড মানিতে যুক্ত হলো অভিনন্দন কার্ড। স্কুল পোশাক পরিহিত শিক্ষার্থীদের দিয়ে নান্দনিক আইকনসহ নতুন এই কার্ডটি অ্যাপে ইতোমধ্যে যুক্ত করা হয়েছে।

অভিনন্দন জানাতে বিকাশ অ্যাপের সেন্ড মানি আইকনে গিয়ে পরের ধাপে মোবাইল নম্বর দিতে হবে। এরপরে টাকার অংক বসিয়ে অভিনন্দন কার্ড নির্বাচন করতে হবে। পরের ধাপে কার্ডের দেয়া ম্যাসেজ “এসএসসি-তে অসামান্য ফলাফল অর্জন ও সাফল্যের জন্য জানাই অভিনন্দন” নির্বাচন করতে পারেন অথবা গ্রাহক চাইলে নিজের পছন্দমত ম্যাসেজ নিজে লিখে সংযুক্ত করে নিতে পারেন। কার্ডের নিচের অংশে নাম বা স্বাক্ষর বা নিজের পছন্দমত সম্পর্কের নামও যুক্ত করে দিতে পারবেন।

এরপর পিন দিয়ে লেনদেন সম্পন্ন করলে যাকে পাঠানো হয়েছে তাঁর কাছে অভিনন্দন বার্তা সহ শুভেচ্ছা পৌঁছে যাবে। বিকাশ অ্যাপে এসএসসি শিক্ষার্থীদের জন্য অভিনন্দন পাঠানোর এই বিশেষ সুবিধা দূরে থেকেও প্রিয়জনের আনন্দে অংশগ্রহণের সুযোগ তৈরি করে দিয়েছে।

উল্লেখ্য, ঈদ-বৈশাখ সহ বিভিন্ন উৎসব বা উপলক্ষ্যে অভিনন্দন ও শুভেচ্ছা পাঠাতে বিকাশ অ্যাপের এই গ্রিটিংস কার্ড বেশ জনপ্রিয়। বার্তা ও ছবি সম্বলিত গ্রিটিংস কার্ডগুলো গ্রহণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে নিজেদের অনুভূতিও প্রকাশ করতে পারছেন প্রিয়জনরা। সংবাদ বিজ্ঞপ্তি

▐ সর্বশেষ পাওয়া সংবাদ