রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
কর্পোরেট

সিটি ব্যাংক ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি

কর্পেোরেট ডেস্ক: ব্যাংকাসুরেন্স ব্যবসার অধীনে লাইফ ইন্স্যুরেন্স পলিসি বিক্রয় করার লক্ষ্যে সিটি ব্যাংক, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাথে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ব্যাংক এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) কর্তৃক জারিকৃত ব্যাংকাসুরেন্স নির্দেশিকার আলোকে সিটি ব্যাংক তার গ্রাহকদের কাছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ইস্যুকৃত বীমা পলিসি অফার করবে।

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) আনোয়ারুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান, মাহিয়া জুনেদ ও কাজী আজিজুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক সাইফুল্লাহ কাওসার ও অরূপ হায়দার, চিফ ইকোনমিস্ট অ্যান্ড কান্ট্রি বিজনেস ম্যানেজার আশানুর রহমান এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বিশেষজ্ঞ পরামর্শদাতা সফিউল আলম খান চৌধুরী, সহকারী ব্যবস্থাপনা পরিচালক এম. আই. মিল্টন বেপারী সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ