মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
কর্পোরেট

মহেশখালী গহীন অরণ্যে অস্ত্র-মাদক তৈরির কারখানার সন্ধান, সরঞ্জামাদি উদ্ধার

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালীতে অস্ত্র ও মাদক তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। ২৪ জানুয়ারী (মঙ্গলবার) বিকাল ৪ টার সময় উপজেলার হোয়ানক ইউনিয়নের পানির ছড়া এলাকার বারইখইল্লা ঘোনার গহীন পাহাড়ের ওই অস্ত্রের কারাখানায় মহেশখালীর থানার ওসি প্রণব চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করতে সক্ষম হয়। এসময় চোলাই মদ জব্দ করে পুলিশ। অভিযান টের পেয়ে অস্ত্র তৈরির কারিগররা পালিয়ে যায়।

মহেশখালী থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, উদ্ধার অস্ত্রের তৈরির সরঞ্জাম মধ্যে রয়েছে, লেদ মেশিন, দেশীয় তৈরীর অস্ত্রের স্প্রিং, কার্তুজের পিলেট, অস্ত্র তৈরীর লোহার পাইপ, লোহা কাটার বিভিন্ন যন্ত্র, অস্ত্রের কাঠের বাট, বিভিন্ন ধরনের কার্তুজ, কার্তুদের খোসা ইত্যাদি দেশীয় অস্ত্র তৈরির সরঞ্জামাদি। উক্ত কারখানায় পূর্বে প্রস্তুতকৃত ৮০ লিটার চোলাই মদ জব্দ করে।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে মহেশখালী থানার ওসি প্রণব চৌধুরী অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, বিপুল পরিমাণ অস্ত্রের বিভিন্ন সরঞ্জামাদিসহ উক্ত কারখানায় পূর্বে প্রস্তুতকৃত ৮০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

আশে পাশের পানের বরজে কর্মরত লোকজনের সাথে কথা বলে জানা যায় উক্ত অস্ত্র এবং মাদক কারখানার সাথে স্থানীয়, রবিউল হোসেন প্রঃ রবি (৩৫), মনির (৩০), মানিক জড়িত। তিনি জড়িত গ্রেফতার করতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

সর্বশেষ পাওয়া সংবাদ