শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
কর্পোরেট

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: হজ যাত্রীদের সেবা প্রদানের লক্ষ্যে আশকোনা হজ ক্যাম্পে ‘হজ বুথ’ চালু করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি।

বৃহস্পতিবার (৯ মে) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী প্রধান অতিথি হিসেবে হজ বুথটি উদ্বোধন করেন।

উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আক্তার কামাল, ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ, মো. ইদ্রিস আলী, এস এম আবু জাফর, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মনজুর হাসান, জালাল আহমেদ এবং ব্যাংকের শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী হজযাত্রীদের হাতে ব্যাংকের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হজ গমনেচ্ছুদের সাহায্য করার উদ্দেশ্য নিয়েই আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক গড়ে উঠেছিল। হজযাত্রীদের ব্যাংকের বিভিন্ন আকর্ষণীয় ডিপোজিট স্কিমগুলোর বর্ণনা করে তিনি সবাইকে শরীয়াহভিত্তিক ব্যাংকিংয়ে আহ্বান জানান।

উদ্বোধনকৃত বুথের মাধ্যমে ব্যাংক পবিত্র হজ যাত্রীদের ফ্রি পাসপোর্ট এনডোর্সমেন্ট, বৈদেশিক মুদ্রা বিনিময়, হজ বিষয়ক তথ্য প্রদানসহ বিভিন্ন ধরনের সেবা দেয়া হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ