শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
কর্পোরেট

ইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি হজযাত্রীদের সেবার জন্য ঢাকার আশকোনাস্থ হজ ক্যাম্পে বিশেষ বুথ চালু করেছে। বুধবার (৮ মে) ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ বুথের উদ্বোধন করেন।

ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাকসুদুর রহমান, হজ ক্যাম্পের পরিচালক (উপসচিব) মুহাম্মদ কামরুজ্জামান, ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মোঃ ওমর হায়াত চৌধুরী ও মোঃ সোলাইমান সহ ব্যাংক ও হজ ক্যাম্পের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

হজ বুথে হজযাত্রীদের ডলার ও সৌদি রিয়াল এনডোর্সমেন্ট ও বিনিময় সেবা, এটিএম ও তথ্য সেবা এবং হজ পালনের গাইড বই প্রদান করা হচ্ছে। ইসলামী ব্যাংক প্রতিবছর আশকোনস্থ এ হজ্জ ক্যাম্পে বুথ স্থাপনের মাধ্যমে হজ্জযাত্রীদেরকে ব্যাংকিং সেবা, তথ্য ও হজ্জে ব্যবহার উপযোগী উপহার সামগ্রী দিয়ে আসছে।

ব্যাংকিং সেবার মধ্যে হজ্জযাত্রীদেরকে বাংলা টাকার বিনিময়ে বৈদেশিক মুদ্রা যেমন সৌদি রিয়াল ও ডলার সরবরাহ করা, ডেবিট ও খিদমাহ (ক্রেডিট) কার্ড এন্ডোর্সমেন্ট করে দেওয়া ও এটিএম বুথ সার্ভিস প্রদান করা হচ্ছে। ডেবিট ও খিদমাহ (ক্রেডিট) কার্ড এন্ডোর্সমেন্টের মাধ্যমে হজ্জযাত্রীরা সৌদিআরবে ভিসা লোগো সম্বলিত যেকোন বুথ থেকে রিয়াল উত্তোলন করতে পারবেন। হজ্জযাত্রীদের ব্যাংকিং সংক্রান্ত সকল প্রকার তথ্যাদি সরবরাহ করা হয়। সেবাগ্রহণকারীদের ইসলামী ব্যাংকের পক্ষ থেকে উপহার হিসেবে ছাতা, হ্যান্ডব্যাগ, জুতোর ব্যাগ ও মিনায় পাথর নিক্ষেপের জন্য পাথর রাখার ব্যাগ প্রদান করা হয়। হজ্জ পালনের নিয়মাবলী ও প্রক্রিয়া সম্পর্কে সচেতন করতে বিভিন্ন তথ্য সম্বলিত লিফলেট ও হজ্জ গাইডলাইন প্রদান করা হয়। এই সব উপকরণ হজযাত্রীদের জন্য সহায়ক এবং হজ পালনকে আরও সহজ এবং সুবিধাজনক করে তোলে। হজক্যাম্প থেকে বিমান পর্যন্ত যাতায়াত নির্বিঘœ করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ব্যাংকের পক্ষ থেকে বাস সরবরাহ করা হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ