শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
কর্পোরেট

সিটি ব্যাংক ও রিলায়েন্স ইন্স্যুরেন্সের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি

কর্পোরেট ডেস্ক: ব্যাংকাসুরেন্স ব্যবসার অধীনে নন-লাইফ ইন্স্যুরেন্স পলিসি বিক্রয় শুরু করার লক্ষ্যে সিটি ব্যাংক, রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেডের সাথে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি সিটি ব্যাংক-এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ব্যাংক এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) কর্তৃক জারিকৃত ব্যাংকাসুরেন্স নির্দেশিকার আলোকে সিটি ব্যাংক তার গ্রাহকদের কাছে রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড-এর ইস্যুকৃত বীমা পলিসি অফার করবে।

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ খালেদ মামুন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাহিয়া জুনেদ, ডিএমডি কাজী আজিজুর রহমান, ডিএমডি নুরুল্লাহ চৌধুরী, ডিএমডি সাইফুল্লাহ কাওসার, চিফ ইকোনমিস্ট অ্যান্ড কান্ট্রি বিজনেস ম্যানেজার আশানুর রহমান, হেড অব রিটেল ব্যাংকিং অরূপ হায়দার এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড-এর সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সৈয়দ কায়েম হুসাইন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রমজানুল কদর বিল্লাহ সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ