শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
কর্পোরেট

সোশ্যাল ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড ক্যাম্পেইন উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: আধুনিক ব্যাংকিং সেবা ও প্রযুক্তির সাথে সম্পৃক্ত করে গ্রাহকদের ক্যাশলেস সোসাইটির দিকে এগিয়ে নিতে সোশ্যাল ইসলামী ব্যাংকে তিন মাসব্যাপী ক্রেডিট কার্ড ক্যাম্পেইন শুরু হয়েছে। সম্প্রতি প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবীবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধান মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানসহ ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে ব্যাংকের আঞ্চলিক প্রধানগণ, শাখা ব্যবস্থাপকবৃন্দ ও উপশাখা ইনচার্জগণ ভার্চুয়ালি যুক্ত ছিলেন এবং অনেকে আলোচনায় অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে জাফর আলম বলেন, ক্যাশলেস সোসাইটির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এক্ষেত্রে ক্রেডিট কার্ডের বিকল্প নেই। আমাদের কার্ড শরী’আহভিত্তিক ব্যাংকের কার্ডগুলোর মধ্যে এগিয়ে আছে। আমাদের কার্ডের জনপ্রিয়তা আরো বাড়াতে সব ধরনের পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগের প্রতি আহ্বান জনান। তিনি বলেন, সকলের কাছে আমাদের কার্ডকে জনপ্রিয় করে তোলাই এই ক্যাম্পেইনের উদ্দেশ্য।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ