রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
কর্পোরেট

অগ্রণী ব্যাংকের ইনোভেশন শোকেসিং অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: অগ্রণী ব্যাংক পিএলসি.’র ইনোভেশন টিম এর আয়োজনে ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা ২০২৩-২৪ এর আওতায় ইনোভেশন শোকেসিং কক্সবাজারের একটি হোটেলে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।

উক্ত প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মফিজ উদ্দীন আহমেদ, বিশেষ অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি.’র উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, কাজী আব্দুর রহমান এবং মোঃ আবুল বাশার।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব ফরিদা ইয়াসমিন। এছাড়াও সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংক পিএলসি.’র মহাব্যবস্থাপক মো: আমিনুল হক।

অনুষ্ঠানে উপস্থাপিত চারটি উদ্ভাবনী ধারণার মধ্যে অনলাইন পেনশন ম্যানেজমেন্ট সিস্টেমকে প্রথম, অগ্রণী ঝটপট ক্যাশকে ২য় এবং পার্সোনেল লোন প্রস্তাব সহজীকরন ধারণাকে তৃতীয় শ্রেষ্ঠ ধারণা হিসেবে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানটি সমন্বয় করেন আইটি ডিভিশনের এসপিও জয়দেব চন্দ্র হালদার।

সর্বশেষ পাওয়া সংবাদ