শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
কর্পোরেট

এখন আর প্রশাসনিক হয়রানির শিকার হয় না জুয়েলারিরা

অর্থ-বাণিজ্য ডেস্ক: সায়েম সোবহান আনভির বাজুসের সভাপতি হওয়ার পর আমরা প্রশাসনিক অনেক কথা বলতে পারছি। আগে যেটা আমরা বলতে পারতাম, এটা আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। এখন আমরা আপনাদের স্বর্ণগুলো সেফটিতে রাখতে পারছি।

বৃহষ্পতিবার (২ মে) বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) এর চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন বক্তারা।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাজুসের সহ-সভাপতি জয়নাল আবেদীন খোকন বলেন, বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে সারাদেশের স্বর্ণ ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়েছে। এখনা আর আগের মতো প্রশাসনিক হয়রানি হতে হয়না আমাদের। তার বলিষ্ঠ নেতৃতে বাজুস আগামীতে আরও এগিয়ে যাবে।

মতবিনিময়কালে বাজুস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ জয়নাল আবেদীন খোকন সদস্যদের বিভিন্ন সমস্যা ধ্যৈর্যসহকারে শুনেন এবং তার সমাধান দেন।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজুস কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক উত্তম ঘোষ। এতে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মো. মোস্তাকিম। আরো উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য আলী হোসেন।

দেশের ঐতিহ্যবাহী সর্ববৃহৎ বাণিজ্য সংগঠন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন-বাজুসের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে দেশব্যাপী সাংগঠনিক সফর করছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এই সফরের অংশ হিসেবে বৃহষ্পতিবার চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ