শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
কর্পোরেট

প্রাইম ইন্স্যুরেন্সের ৭১ লক্ষ টাকার অগ্নিবীমা দাবীর চেক হস্তান্তর

কর্পোরেট ডেস্ক: দেশেরে স্বনামধন্য ইস্পাত কোম্পানী জিপিএইচ ইস্পাত কোম্পানী লিমিটেড-কে অগ্নিবীমার দাবীর ৭০ লক্ষ ৬৯ হাজার ২৮৭ টাকার চেক হস্তান্তর করেছে প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড।

বীমা দাবি নিষ্পত্তি অনুষ্ঠানে প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর পরিচালক ও ক্লেইমস এন্ড রি-ইন্স্যুরেন্স কমিটির চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ্ জিপিএইচ ইস্পাত লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহাঙ্গির আলম এর হাতে উক্ত চেক তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা আব্দুল হামিদ এফসিএ, চীফ কনসালটেন্ট কে এম সাইদুর রহমান এফসিএস, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং গুলশান শাখা প্রধান মাহবুবুর রহমান এবং জিপিএইচ ইস্পাত এর গ্রুপ সিএফও এইচ এম আশরাফ-উজ-জামান এফসিএ, ক্রাউন সিমেন্ট পিএলসি-এর সিএফও মোহাম্মাদ আহসান উল্লাহ এফসিএ, জেনারেল ম্যানেজার মাসুদ-উল-আজিম সহ উভয় কোম্পানীর উর্ধতন কর্মকর্তাবৃন্দ।

প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড জিপিএইচ ইস্পাত কোম্পানীর অগ্নি দূর্ঘটনার ক্ষতি যথাযথ মূল্যায়ন এবং পর্যালোচনা করে অগ্নিবীমা দাবী পরিশোধের নিমিত্তে উক্ত ৭০,৬৯,২৮৭ টাকার চেক হস্তান্তর করে ।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ