বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
শিরোনাম
বেনাপোলে নির্যাতনের পর হত্যা, মরদেহ ফেলে গেল ধানক্ষেতে সংরক্ষিত নারী আসন: - বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত ২ মে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’: মাউশির জরুরি নির্দেশনা শৈলকূপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত ১ দারোয়ানের কক্ষে বিদেশি মদের আস্তানা, আটক ১ প্রায় এক কেজি স্বর্ণ ও দেশি-বিদেশী মুদ্রাসহ ভারতীয় পাসপোর্টযাত্রী আটক দাম কমলো স্বর্ণ ও রুপার, জেনে নিন কোনটির ভরি কত? আর্থিক অনিয়মের অভিযোগে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে: জ্বালানি মন্ত্রী
কর্পোরেট সংবাদ

বাংলাদেশ কমার্স ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: শনিবার (২৭ এপ্রিল) বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড (বিসিবিএল) এর ব্যবসায়িক সম্মেলন-২০২৪ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ তাজুল ইসলাম এর সভাপতিত্বে হোটেল স্কাই সিটি ঢাকায় অনুষ্ঠিত হয়।

উক্ত সম্মেলনে পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমেদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পর্ষদ নির্বাহী কমিটির চেয়ারম্যান হুমায়ুন বখতিয়ার এফসিএ ও উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ আব্দুল কাদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সকল শাখার ব্যবস্থাপক, উপশাখা ইনচার্জ, প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় প্রধান ও অন্যান্য কর্মকর্তাগন সম্মেলনে অংশগ্রহন করেন।

অনুষ্ঠানে শাখা ও উপশাখার ব্যবসায়িক কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন ও বিশ্লেষণের পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথি প্রফেসর ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী তাঁর বক্তব্যে সংশ্লিষ্ট সকলকে ব্যাংকের সার্বিক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সর্বোত্তম গ্রাহক সেবা নিশ্চিতকরনের নির্দেশনা প্রদান করেন। ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আমানত সংগ্রহের উপর সর্বোচ্চ গুরুত্ব প্রদানসহ ২০২৪ সালের কাঙ্খিত সকল লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে কর্মকৌশল ও দিকনির্দেশনা প্রদান করেন।

এই সম্পর্কিত আরো

বেনাপোলে নির্যাতনের পর হত্যা, মরদেহ ফেলে গেল ধানক্ষেতে

সংরক্ষিত নারী আসন: বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত

২ মে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’: মাউশির জরুরি নির্দেশনা

শৈলকূপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত ১

দারোয়ানের কক্ষে বিদেশি মদের আস্তানা, আটক ১

প্রায় এক কেজি স্বর্ণ ও দেশি-বিদেশী মুদ্রাসহ ভারতীয় পাসপোর্টযাত্রী আটক

দাম কমলো স্বর্ণ ও রুপার, জেনে নিন কোনটির ভরি কত?

আর্থিক অনিয়মের অভিযোগে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে: জ্বালানি মন্ত্রী