শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
কর্পোরেট

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১৫% লভ্যাংশ ঘোষণা

কর্পোরেট ডেস্ক : আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি. সদ্য সমাপ্ত ২০২৩ সালের জন্য ১৫% লভ্যাশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০% নগদ ও ৫% স্টক বোনাস রয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৩৯৯ তম সভায় এ লভ্যাংশ প্রদানের সুপারিশ করা হয়।

ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ লাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আগামী ১৮ আগস্ট, ২০২৪ ব্যাংকের ২৯তম বার্ষিক ভার্চুয়াল সাধারণ সভা (এজিএম) এর তারিখ এবং ৯ জুন, ২০২৪ রেকর্ড ডেট নির্ধারণ করা হয়।

সভায় পর্ষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া, পরিচালক আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সালাম, আলহাজ্ব প্রফেসর মাহবুব আহমেদ, আলহাজ্ব মোঃ আব্দুল হামিদ মিঞা, আলহাজ্ব আহামেদুল হক, আলহাজ্ব নিয়াজ আহমেদ, আলহাজ্ব মোহাম্মদ এমাদুর রহমান, আলহাজ্ব লিয়াকত আলী চৌধুরী, আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন, আলহাজ্ব নাছির উদ্দিন, আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, আলহাজ্ব আনোয়ার হোসেন, মোঃ কামরুল হাসান সিদ্দিকী, কাজী ওসমান আলী, এ এ এম জাকারিয়া, এম কামাল উদ্দিন চৌধুরী, আলহাজ্ব মাহবুবুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া, সভায় ব্যাংকের কোম্পানি সচিব মোহাম্মদ নিজাম উদ্দিন ভূঁঞাসহ সংশ্লিষ্ট নির্বাহীগণ উপস্থিত ছিলেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ