শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শিরোনাম
1st Quarter Financial Statements of Shinepukur Ceramics Ltd. নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য - প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৮৬ বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষ্যে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ব্যাংকিং খাতে প্রথম ওয়েবভিত্তিক ইন্টারেক্টিভ সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করল ইউসিবি ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে ৭ প্রাণহানি, পলাতক সেই বাসচালক গ্রেফতার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৭১তম পর্ষদ সভা অনুষ্ঠিত ইয়াবা গায়েবের অভিযোগ, সাতকানিয়া থানার ৩ পুলিশ প্রত্যাহার
advertisement
কর্পোরেট

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন

কর্পোরেট ডেস্ক: যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে সিরাজগঞ্জের কাজীপুরে ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। যেখানে ৭ ধরনের চিকিৎসা সেবায় ৬,৭২৭ জন রোগীকে ফ্রি চিকিৎসা ও ঔষধ এবং ৭০৫ জনকে ফ্রী চক্ষু অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়। যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক ইঞ্জিনিয়ার এ. কে. এম. মুশাররফ হুসাইন। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। এসময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রধানকার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিপুল সংখ্যক চিকিৎসা সেবা প্রত্যাশী মানুষ।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ