বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
কর্পোরেট সংবাদ

এনসিসি ব্যাংক ও বাংলাদেশ ধান গবেষণা ইনিস্টিটিউটের মধ্যে স্বাক্ষর

কর্পোরেট ডেস্ক: কৃষিখাতে বিশেষ সিএসআর এর আওতায় এনসিসি ব্যাংক, বাংলাদেশ ধান গবেষণা ইনিস্টিটিউট এর “প্রিলড ইউরিয়া এপ্লিকেটর” কৃষি যন্ত্রের উন্নয়ন সংক্রান্ত একটি গবেষণা প্রকল্পে ৯০ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করবে।

বুধবার (১৭ এপ্রিল ) এনসিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) এম.শামসুল আরেফিন এর উপস্থিতিতে বাংলাদেশ ধান গবেষণা ইনিস্টিটিউট এর মহাপরিচালক (গ্রেড-১) ড. মোঃ শাহজাহান কবীর এবং এনসিসি ব্যাংকের এসইভিপি ও কোম্পানী সচিব মোঃ মনিরুল আলম স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময়, এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ মাহবুব আলম, মোঃ রাফাত উল্লা খান ও মোঃ জাকির আনাম, এসইভিপি ও চীফ ফিন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ মিজানুর রহমান এফসিএ, এসইভিপি ও সিআইও মোহাম্মদ আনিসুর রহমান, এসভিপি ও মানবসম্পদ বিভাগ প্রধান সৈয়দ হাসনাইন মামুন, সিআরএম বিভাগের এসভিপি এম. শহিদুল ইসলাম এবং বাংলাদেশ ধান গবেষণা ইনিস্টিটিউট এর ফার্ম মেশিনারিজ ও পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগের পিএসও ড. গোলাম কিবরিয়া ভূঞা, প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ও সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. মোহাম্মদ কামরুজ্জামান এবং এসও মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ধান গবেষণা ইনিস্টিটিউট এর মহাপরিচালক (গ্রেড-১) ড. মোঃ শাহজাহান কবীর এনসিসি ব্যাংকের কৃষি গবেষণায় সহায়তার এই মহতী উদ্যোগকে স্বাগত জানান। ধানের জমিতে ৩০ শতাংশ সাশ্রয়ে ইউরিয়া সার প্রয়োগের ক্ষেত্রে ব্যবহৃত “প্রিলড ইউরিয়া এপ্লিকেটর” কৃষি যন্ত্রের উন্নয়ন সংক্রান্ত গবেষণা প্রকল্পে সহযোগিতার জন্য তিনি এনসিসি ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া, এই যন্ত্র ব্যবহার করে মাটির গভীরে সার প্রয়োগ করা যাবে, যা গ্রীণ হাউজ গ্যাসের উদগীরণ কমাতে সাহায্য করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) এম.শামসুল আরেফিন বলেন, এনসিসি ব্যাংক মাননীয় প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ইতিমধ্যেই কৃষকদের পাশে দাঁড়িয়েছে। স্বল্প সুদে ঋণ প্রদান ছাড়াও ইতোমধ্যেই প্রান্তিক পর্যায়ে প্রায় ১৫,০০০ এর অধিক কৃষকের মাঝে বিভিন্ন প্রকারের সবজী ও পাট বীজ, সার ও কীটনাশক এবং চারা গাছ বিতরণ করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় ধানের জমিতে ইউরিয়া সার প্রয়োগের ক্ষেত্রে ব্যবহৃত কৃষি যন্ত্রের উন্নয়নের গবেষণা প্রকল্পে বিশেষ সিএসআর এর আওতায় এনসিসি ব্যাংক অর্থায়ন করছে এবং ভবিষ্যতে অন্যান্য গবেষণা প্রকল্পেও সহযোগিতা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল