শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শিরোনাম
1st Quarter Financial Statements of Shinepukur Ceramics Ltd. নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য - প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৮৬ বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষ্যে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ব্যাংকিং খাতে প্রথম ওয়েবভিত্তিক ইন্টারেক্টিভ সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করল ইউসিবি ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে ৭ প্রাণহানি, পলাতক সেই বাসচালক গ্রেফতার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৭১তম পর্ষদ সভা অনুষ্ঠিত ইয়াবা গায়েবের অভিযোগ, সাতকানিয়া থানার ৩ পুলিশ প্রত্যাহার
advertisement
কর্পোরেট

বিএলএফসিএ-র নতুন চেয়ারম্যান গোলাম সরওয়ার ভূঁইয়া

কর্পোরেট সংবাদ ডেস্ক : আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশন (বিএলএফসিএ) আগামী ২ বছরের মেয়াদে ১১ সদস্যের নতুন নির্বাহী কমিটি নির্বাচিত করেছে।

নতুন কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইন্ড্রাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফাইন্যান্স কোম্পানি (আইআইডিএফসি) লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। তিনি বিদায়ী কমিটিরসহ-সভাপতি ছিলেন।

বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড- এর ব্যবস্থাপনা পরিচালক কায়সার হামিদ এবং লংকান এলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কান্তি কুমার সাহা সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্য সদস্যরা হলেন-নাসিমুল বাতেন (ডিবিএইচ ফাইন্যান্স), মোহাম্মদ জামাল উদ্দিন (আইডিএলসি ফাইন্যান্স), খাজা শাহরিয়ার (লংকা- বাংলা ফাইন্যান্স), মোহাম্মদ মোশাররফ হোসেন ( ইসলামিক ফাইন্যান্স), কাজী নিজাম আহমেদ (মেরিডিয়ান ফাইন্যান্স), সাইফুদ্দিন এম নাসের (ন্যাশনাল ফাইন্যান্স), ইরতেজা আহমেদ খান (স্ট্রাটেজিক ফাইন্যান্স) ও সৈয়দ মিনহাজ আহমেদ (উত্তরা ফাইন্যান্স)।

নতুন নির্বাহী কমিটির আর্থিক প্রতিষ্ঠানখাতের সক্ষমতা বৃদ্ধিসহ দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের ধারা বজায় রাখতে কার্যকর ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ