বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
কর্পোরেট সংবাদ

শাবাব আহমেদ চৌধুরীকে নিয়োগ দিল বিএটি বাংলাদেশ

কর্পোরেট ডেস্ক: বিএটি বাংলাদেশের হেড অব করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স হিসেবে নিয়োগ দেয়া হয়েছে শাবাব আহমেদ চৌধুরীকে। আগামী ১ এপ্রিল থেকে এ পদে দায়িত্ব পালন করবেন তিনি। বিএটি গ্রুপে কাজ করার ক্ষেত্রে সম্প্রতি ১৫ বছর পূর্ণ করেছেন শাবাব।

এ সময়কালে তিনি বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, পাপুয়া নিউগিনি ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ছিলেন। সম্প্রতি, তিনি যুক্তরাজ্যে ডিবিএস -এ হেড অব কমার্শিয়াল ফাইন্যান্স হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন।

নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে ব্যবসায় প্রশাসনে (বিবিএ) স্নাতক সম্পন্ন করেন শাবাব। ২০০৯ সালে ফাইন্যান্স ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে বিএটি বাংলাদেশে যোগদানের মাধ্যমে এ প্রতিষ্ঠানে তার পথচলা শুরু হয়।

নতুন দায়িত্ব পাওয়া নিয়ে দেয়া এক বার্তায় শাবাব আহমেদ চৌধুরী বলেন, “লিডারশিপ টিমের সদস্য হিসেবে বিএটি বাংলাদেশে যোগদান করতে পেরে আমি সত্যিকার অর্থেই সম্মানিত বোধ করছি। এ অঞ্চলে ১১৪ বছর ধরে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। বিএটি বাংলাদেশ দেশের উন্নয়নের যাত্রায় অন্যতম অংশীদার হিসেবে সরকারকে সহায়তা করে যাচ্ছে। সবার জন্য এক সম্ভাবনাময় আগামী নিশ্চিতে আমরা ভবিষ্যতেও ধারাবাহিকভাবে কাজ করে যাবো।

বিভিন্ন দেশে নানাবিধ দায়িত্ব পালনের পাশাপাশি চ্যালেঞ্জিং সময়ে প্রতিষ্ঠান পরিচালনায় ভূমিকা রাখার ক্ষেত্রে অভিজ্ঞতা রয়েছে শাবাব আহমেদ চৌধুরীর। তাই, বিএটি বাংলাদেশের লিডারশিপ টিমে তার অন্তর্ভুক্তি প্রতিষ্ঠানটির জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন।

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল