বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
কর্পোরেট সংবাদ

ইসলামী ব্যাংক সর্ববৃহৎ ব্যাংক হিসেবে মানুষের হৃদয় জয় করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে ঢাকায় বস্তিবাসী ও ছিন্নমূল রোজাদারদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, এমপি, প্রধান অতিথি হিসেবে বুধবার (৩ এপ্রিল ২০২৪) ঢাকার রহমতে আলম ইসলাম মিশন এতিমখানায় এ খাদ্যসামগ্রী বিতরণ করেন।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন রহমতে আলম ইসলাম মিশনের সাধারণ স¤পাদক জহিরুল হক জিল্লু, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোঃ সাইদুর রহমান ও মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট বয়েজ কামিল মাদরাসার প্রিন্সিপাল মোঃ আলমগীর চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মাহমুদুর রহমান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ফার্মগেট শাখাপ্রধান মোঃ আবুল হাসান। এসময় প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, এমপি, প্রধান অতিথির বক্তব্যে বলেন, ইসলামী ব্যাংক দেশের সর্ববৃহৎ ব্যাংক হিসেবে মানুষের হৃদয় জয় করেছে। ব্যাংকের এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার শুরু থেকে সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম পরিচালনা করে আসছে এবং সবসময় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতে এসব কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যাশা করেন এবং ছিন্নমূল ও বস্তিবাসীদের পাশে দাঁড়ানোর জন্য ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল