বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
কর্পোরেট সংবাদ

বিশেষ সুবিধা নিয়ে যাত্রা শুরু ইউসিবি অ্যাসেট প্রিভিলেজ কার্ডের

কর্পোরেট ডেস্ক: নিজেদের মূল প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির সহযোগিতায় দেশে প্রথমবারের মতো বিনিয়োগকারীদের জন্য ‘ইউসিবি অ্যাসেট প্রিভিলেজ’ নামে একটি বিশেষ সুবিধা নিয়ে এসেছে ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট। পুঁজিবাজারে এমন পরিষেবা এটাই প্রথম, যা ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের নির্বাচিত বিনিয়োগকারীদের জন্য বিশেষভাবে পরিকল্পনা করা হয়েছে।

‘ইউসিবি অ্যাসেট প্রিভিলেজ’ -এর মাধ্যমে বিনিয়োগকারীরা ভ্রমণের সময় এয়ারপোর্টে ইউসিবির অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক লাউঞ্জে বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী আরিফ কাদরী ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের সম্মানিত বিনিয়োগকারী সজল দত্ত গুপ্তের কাছে কার্ডটি হস্তান্তরের মাধ্যমে এই পরিষেবার উদ্বোধন করেন। এ সময়ে উপস্থিত ছিলেন ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী শেখ মোহাম্মদ রাশেদুল হাসান।

মঙ্গলবার (২ এপ্রিল) অনুষ্ঠিত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে এই উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এটিএম তাহমিদুজ্জামান, ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ রহমত পাশা, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও তানজিম আলমগীরসহ ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল