শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
কর্পোরেট সংবাদ

প্যারাসুট অ্যাডভান্সডের ক্যাম্পেইনের বিজয়ীরা আকাশপথে যাচ্ছেন কক্সবাজার

কর্পোরেট ডেস্ক : দেশের মোস্ট লাভড হেয়ার অয়েল ব্র্যান্ড প্যারাসুট অ্যাডভান্সড আয়োজিত বিশেষ ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা করেছে। বিজয়ী ৮জন তাদের মা সহ (তাদের পছন্দের তৃতীয় ব্যাক্তিও সঙ্গে থাকতে পারবেন) প্যারাসুট অ্যাডভান্সডের পক্ষ থেকে দুই দিনের জন্য বিমানে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন।

সম্প্রতি আয়োজিত ‘মায়ের সাথে আকাশপথে’ ক্যাম্পেইনটি অংশগ্রহণকারীদের কাছ থেকে ব্যাপক সাড়া পায়। #প্যারাসুটঅ্যাডভান্সড এবং #মাইমাদারমাইস্ট্রংরুট হ্যাশট্যাগ ব্যবহার করে বিভিন্ন ছবি ও লেখনীর মাধ্যমে তারা মায়েদের সাথে তাদের আবেগপূর্ণ গল্পগুলো তুলে ধরে। প্রতিটি গল্পেই মায়ের সাথে তাদের সম্পর্কের মজবুত বন্ধন কীভাবে তাদের সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা যুগিয়েছে তা উঠে আসে। অসংখ্য সৃজনশীল গল্প থেকে সেরা ৮ জন প্রতিযোগী বিজয়ী হয়েছেন। বিজয়ীরা হলেন- ময়মনসিংহ থেকে আসমা হোসেন মৌ, ঢাকা থেকে আশা পল, রংপুর থেকে সুদীপ্ত কবির দ্বীপ, খুলনা থেকে সুরাইয়া আজমী মৌলি, মুন্সীগঞ্জ থেকে তামান্না, রাজশাহী থেকে নওশীন জুঁই, নেত্রকোনা থেকে মেহজাবিন মারিয়া, এবং চট্টগ্রাম থেকে শুভ্রা দাস চৌধুরী।

জনপ্রিয় অভিনেত্রী ও তারকা মেহজাবীন চৌধুরী বলেন, “মায়েরা তাদের সন্তানদের চাহিদাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে এবং তাদের জীবনকে সমৃদ্ধ করতে প্রতিনিয়ত ত্যাগ স্বীকার করেন। সন্তানদের জীবনে মায়েরাই প্রথম মজবুত ভিত্তি, যিনি তাদের ভেতর-বাহির থেকে আত্নবিশ্বাসী করে তোলেন। এই ক্যাম্পেইনের মাধ্যমে প্যারাসুট অ্যাডভান্সড সন্তানদের সুযোগ করে দিয়েছে সেসকল মায়েদের জন্য দারুণ কিছু করার। ভোক্তাদের সাথে সংযোগ স্থাপনে এবং তাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে প্যারাসুট অ্যাডভান্সড সর্বদা প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে আমার বিশ্বাস।”

প্যারাসুট অ্যাডভান্সডের ‘মায়ের সাথে আকাশপথে’ ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ব্র্যান্ডটির অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে ঘোষণা করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল