শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
কর্পোরেট সংবাদ

জুয়েলারি ব্যবসায়ীদের বিশেষ আর্থিক সেবা দিবে পকেট

কর্পোরেট ডেস্ক: দেশের পণ্যভিত্তিক সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী বাণিজ্য সংগঠন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন-বাজুস ও আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান এবিজি টেকনোলজিস লিমিটেডের পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) পকেটের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (১ এপ্রিল) রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের বাজুস কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্বারকে স্বাক্ষর করেন বাজুসের সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় এবং এবিজি টেকনোলজিস লিমিটেডের পরিচালক মোস্তফা আজাদ মহিউদ্দিন।

Imported from WordPress: image-14-1.png

বাজুসের উপদেষ্টা রুহুল আমিন রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাজুসের সাবেক সভাপতি ও বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ল এন্ড মেম্বারশিপের চেয়ারম্যান এম. এ. ওয়াদুদ খান, বাজুসের সহ-সভাপতি গুলজার আহমেদ, মোঃ রিপনুল হাসান ও মাসুদুর রহমান।

পকেট কতৃপক্ষ জানিয়েছে, পকেট ই-ওয়ালেটের রয়েছে একটি আধুনিক ও গ্রাহক-বান্ধব মোবাইল অ্যাপ, যা ব্যবহার করে অথবা ইউএসএসডি কোডের মাধ্যমে গ্রাহক খুব সহজেই নিরাপদ ও দ্রুত পেমেন্ট করতে সক্ষম। গ্রাহক ক্রয়কৃত সার্ভিস অথবা প্রোডাক্টের মূল্য পকেট-এ নিবন্ধিত যে কোনো মার্চেন্টকে কিউ-আর কোড পেমেন্ট অথবা অনলাইন পেমেন্টের মাধ্যমে পরিশোধ করতে পারবেন।

এছাড়াও পকেট আরও বিভিন্ন ধরণের পেমেন্ট সল্যুশন প্রদান করে থাকে যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো- সার্ভিস চার্জ পেমেন্ট, ইউটিলিটি বিল পেমেন্ট (গ্যাস, পানি, বিদ্যুৎ, টেলিফোন), সরকারি ফি পেমেন্ট, স্যালারি ডিসবার্সমেন্ট, সাপ্লায়ার/ভেন্ডরের পেমেন্ট, সাপ্লাই চেইন থেকে পেমেন্ট কালেকশন, কেবল টিভির বিল পেমেন্ট, ব্যাংক অ্যাকাউন্ট বা কার্ড থেকে অ্যাড মানি, ব্যাংক অ্যাকাউন্টে সেন্ড মানি, রিকুয়েস্ট মানি, ফান্ড ট্রান্সফার ইত্যাদি।

গ্রাহকেরা যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন পকেট-এর হটলাইন নাম্বারঃ ১৬৮০০।

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল