শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
কর্পোরেট সংবাদ

’ঢাকা নাইট মার্কেট ২০২৪’-এ আইপিডিসি অংশ নিচ্ছে ফাইন্যান্স কোম্পানি পার্টনার হিসেবে

কর্পোরেট ডেস্ক: বৃহস্পতিবার (২৮ মার্চ) নিবেদিতা’র আয়োজনে ‘ঢাকা নাইট মার্কেট ২০২৪’-এ ফাইন্যান্স কোম্পানি পার্টনার হিসেবে অংশ নিচ্ছে আইপিডিসি ফাইন্যান্স। আইপিডিসি’র নারী উদ্যোক্তা লোন প্রোডাক্ট ‘জয়ী’র ব্যানারে এই আয়োজনে থাকছে প্রতিষ্ঠানটি। ২৮, ২৯ ও ৩০ মার্চ জুড়ে ঢাকার তেজগাঁও লিংক রোডে আলোকি কনভেনশন সেন্টার-এ অনুষ্ঠিতব্য ‘ঢাকা নাইট মার্কেট ২০২৪’ বাংলাদেশের এ ধরণের প্রথম কোনো ইভেন্ট।

আইপিডিসি’র ‘জয়ী’ প্রোডাক্টের গ্রাহকদের মধ্যে ‘মায়ের আঁচল ফ্যাশন’, ‘বঙ্গগড়া’ এবং ‘বাংলা সেলাই’ এই
আয়োজনে জয়ী’র স্টলে উপস্থিত থেকে তাদের ব্যবসায়িক পণ্যসমূহ প্রদর্শন ও বিক্রয় করবে। ঢাকা নাইট
মার্কেট ২০২৪-এ ৮০-এরও অধিক লাইফস্টাইল ব্র্যান্ড তাদের পণ্য ও সেবা নিয়ে হাজির থাকবে। তারকা
উপস্থিতি, শিশুদের খেলার স্থান, ম্যাজিক শো, ফায়ার স্পিনিংসহ মনমাতানো ও রোমাঞ্চকর নানা আয়োজনে পূর্ণ এই ইভেন্টটি বেশ জমজমাট হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

এই আয়োজনে নারী উদ্যোক্তা গ্রাহকদের সাথে নিয়ে আইপিডিসি’র উপস্থিতি নারীর ক্ষমতায়ন ও নারী
উদ্যোক্তাদের উন্নয়নে আইপিডিসি’র পাশে থাকার প্রতিশ্রুতিরই প্রতিফলন। ২০১৮ সালে যাত্রা শুরু করা
‘জয়ী’ অ্যাকসেস টু ফাইন্যান্স, অ্যাকসেস টু মার্কেট, অ্যাকসেস টু ক্যাপাসিটি ডেভেলপমেন্ট এবং অ্যাকসেস টু বিজনেস সাপোর্ট- এই চারটি স্তম্ভকে সুনিশ্চিত করার মাধ্যমে নারী উদ্যোক্তাদের পথচলাকে হজ করে তুলছে।

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল