শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
কর্পোরেট সংবাদ

মিনিস্টার গ্রুপ ও ফরাজী হাসপাতালের মধ্যে সমঝোতা স্মারক

কর্পোরেট ডেস্ক: সম্প্রতি মিনিস্টার হেডকোয়ার্টারসে দেশীয় ইলেক্ট্রনিক্স কোম্পানি মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড এবং ফরাজী হাসপাতাল লিমিটেডের মধ্যে একটি সমোঝতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেডের পক্ষে হেড অফ কর্পোরেট সেলস জনাব কর্নেল (অব.) মাহাবুবুর রহমান এবং ফরাজী হাসপাতাল লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জনাব ডাঃ আনোয়ার ফরাজী ইমন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এসময় উভয় প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। চুক্তি স্বাক্ষর শেষে মিনিস্টার-মাইওয়ান গ্রুপ এর সম্মানিত চেয়ারম্যান জনাব এম এ রাজ্জাক খান রাজ এর সাথে ফরাজী হাসপাতাল এর সম্মানিত চেয়ারম্যান ড. আনোয়ার ফরাজী ইমনসহ আগত অতিথিগণ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।

এই চুক্তি অনুযায়ী মিনিস্টার মেম্বারশিপ কার্ড হোল্ডারগণ, মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড এর কর্মকর্তা-কর্মচারী এবং পরিচালনা পর্ষদের সদস্যগণ ফরাজী হাসপাতাল লিমিটেডে চিকিৎসা সেবায় বিশেষ সুবিধা পাবেন এবং ফরাজী হাসপাতাল লিমিটেডের কর্মকর্তা কর্মচারীগণ মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড এর সকল পণ্যে বিশেষ ডিসকাউন্ট পাবেন।

উল্লেখ্য, মিনিস্টারের পুরনো ও নতুন সব গ্রাহকই এই কার্ড পেতে পারেন। এই কার্ডধারী গ্রাহক মিনিস্টার শোরুম থেকে এক লাখ থেকে তিন লাখ টাকা পর্যন্ত পণ্য ক্রয়ে ক্রেডিট সুবিধা পাবেন। পাশাপাশি কার্ডধারীরা বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানেও পাবেন বিশেষ সুবিধা ও ছাড়। এর মধ্যে রয়েছে নির্ধারিত হাসপাতালে চিকিৎসা ও মেডিকেল চেকআপ, নির্ধারিত হোটেল-রিজার্ভেশন, রেস্টুরেন্ট, এয়ার টিকিট বুকিংসহ বিভিন্ন খাতে খরচের বিপরীতে বিশেষ মূল্যছাড়। এ ছাড়া বিভিন্ন সুপারশপ কিংবা ব্র্যান্ডের দোকানে পণ্য কিনলেও কার্ডধারী পেয়ে যাবেন বিশেষ মূল্যছাড়।

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল