শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
কর্পোরেট সংবাদ

এসিআই মটরস্ এর উদ্যোগে ঠাকুরগাঁও হারভেস্টার ফ্রি সার্ভিস ক্যাম্পেইন শুরু

কর্পোরেট ডেস্ক: বাংলাদেশের বিভিন্ন এলাকায় গম কাটা শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও জেলায়ও গম কাটা শুরু হয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে কম্বাইন হারভেস্টারগুলি গম কাটা উপলক্ষে ঠাকুরগাঁও-এ আসছে। গম হার্ভেস্টিং এর এই সময় হার্ভেস্টারগুলির পারফরম্যান্স নিশ্চিত করার জন্য এবং নির্বিঘ্নে গম হার্ভেস্টিং করার জন্য এ সি আই মটরস্ আয়োজন করেছে হারভেস্টার এর ফ্রী সার্ভিস ক্যাম্পেইনিং।

এই গম হার্ভেস্টিং কে কেন্দ্র করে গত ২৪ শে মার্চ ঠাকুরগাঁও জেলার শীবগঞ্জ উপজেলার রামপুর প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ সি আই মটরস্ এর উদ্যোগে অনুষ্ঠিত হয় “লোভল হারভেস্টার সার্ভিস ক্যাম্পেইন” উক্ত ক্যাম্পাইনিং এর মৌলিক উদ্দেশ্য এ সি আই মটরস্ এর যে সকল হারভেস্টার গমের সিজনে হার্ভেস্টিং করতে আসবে তাদেরকে সময়মতো সার্ভিস দেওয়া এবং সুলভ মূল্যে হারভেস্টার এর স্পেয়ার পার্টস সরবরাহ করা। এ সি আই মটরস্ আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় ২০০ জন কম্বাইন হারভেস্টার মালিক এবং হারভেস্টার চালকগণ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকৃত হারভেস্টার মালিক ও চালকদের জন্য অনুষ্ঠানটিতে আয়োজন করা হয় ফ্রী হেলথ চেক আপ, হারভেস্টার ফ্রী সার্ভিস রেজিস্ট্রেশন (রেজিস্ট্রেশন করলেই থাকছে আকর্ষণীয় গিফট), ৬% ডিসকাউন্ট মূল্যে হারভেস্টার স্পেয়ার পার্টস।

এছাড়াও আগত অতিথিদের বিনোদনের জন্য খেলাধুলা এবং বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কার এর ব্যবস্থাও করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন উপ-পরিচালক মোঃ সিরাজুল ইসলাম (কৃষি সম্প্রসারণ অধিদপ্তর), উপজেলা কৃষি কর্মকর্তাগণ সহ এ সি আই মটরস্ এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

এছাড়াও এ বছর এ সি আই মটরস্ নিয়ে এসেছে এসি কেবিন যুক্ত লোভল কম্বাইন হারভেস্টার। আগামী গ্রীষ্মকালীন সময়ে এই কম্বাইন হারভেস্টার দিয়ে হার্ভেস্টিংয়ে, নতুন এবং তরুণ উদ্যোক্তাদের আরো উৎসাহিত করতে এ সি আই মটরস্ এর এই নতুন সংযোজন।

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল