শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
কর্পোরেট সংবাদ

যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন আইসিএসবি’র

কর্পোরেট ডেস্ক : যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)।

এই উপলক্ষ্যে আজ রোববার (১৭ মার্চ) আইসিএসবি-এর সদস্য ও তাদের পরিবারবর্গ অনুষ্ঠানে উপস্থিত হয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।আইসিএসবি এর ঢাকা রিজিওনাল চ্যাপ্টার (ডিআরসি) সাব কমিটি যথাযথ মর্যাদা ও সম্মানের সাথে অনুষ্ঠানটি আয়োজন ও উদযাপন করেছে।

স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর বর্নাঢ্য জীবন সম্পর্কে উপস্থিত সদস্যগণ আলোচনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিএসবি-এর প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদ উল্লাহ এফসিএস। ডিআরসি এর চেয়ারম্যান ও কাউন্সিল সদস্য মোহাম্মাদ আবদুল্লাহ আল মামুন এফসিএস ও কাউন্সিল মেম্বার সহ বিপুল সংখ্যক আইসিএসবির সদস্য ও কর্মকর্তাগনের অংশগ্রহনে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয় ও জাতির পিতার আত্নার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিআরসি-এর সদস্য সচিব শেখ আজিজুল হক এসিএস।

আইসিএসবি-এর প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদ উল্লাহ এফসিএস জাতির পিতার নেতৃত্ব, দেশের মানুষের প্রতি ভালোবাসা ও স্নেহ এবং এ দেশের জন্য তাঁর আজীবন আত্মত্যাগ, এবং মুক্তিযুদ্ধের পূর্বে ও স্বাধীনতা পরবর্তী সময়ের জাতির পিতার অবদানের কথা স্মরণ করেন। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীনতা পেত না এবং বাংলাদেশের জন্ম না হলে আইসিএসবি গঠিত হতো না।

আইসিএসবি-এর ট্রেজারার মোহাম্মাদ আবদুল্লাহ আল মামুন এফসিএস বলেন যে, জাতির পিতা একজন স্বপ্নদ্রষ্টা ব্যক্তি ছিলেন এবং অন্যদের স্বপ্ন দেখাতে পারতেন। তিনি যুদ্ধবিধ্বস্ত দেশে বঙ্গবন্ধুর উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন।

এ.কে.এম. মুশফিকুর রহমান এফসিএস, ভাইস প্রেসিডেন্ট, মোঃ জাকির হোসেন, সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা, সৈয়দ আমিমুল ইহসান এফসিএস, এসকে. মোঃ সরফরাজ হোসেন এসিএস, মোঃ আহসান হাবিব এসিএস, কাজী মোঃ মিরাজ হোসেন এসিএস, মোঃ মাইন উদ্দিন এসিএস, মোহাম্মদ কামাল উদ্দিন এসিএস বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে ডিআরসি সদস্য এবং ইনস্টিটিউটের ফেলো এবং সহযোগী সদস্যবৃন্দ, আইসিএসবি-এর শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Imported from WordPress: 30-92.jpg

পরিশেষে ইনস্টিটিউটের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন ডিআরসির সদস্য মোহাম্মদ কামরুজ্জামান খান এসিএস।

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল